জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে পল্লী বিদ্যুতের কর্মচারীর বেপরোয়া মারপিটে সাংবাদিকসহ আহত ৩

কালিগঞ্জে পল্লী বিদ্যুতের কর্মচারীর বেপরোয়া মারপিটে সাংবাদিকসহ আহত ৩ 


সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনের কর্মকর্তা ও কর্মচারীদের অবৈধ কর্মকান্ডের পতিবাদ করায় সাংবাদিকসহ তিনজনকে পিটিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা যায়। কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে আরাফাত আলী (৩৭) লিখিত অভিযোগে জানান, তিনি পেশায় একজন সংবাদ কর্মী। গত ২২ এপ্রিল রাত ১০ টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির স্টাফ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সিরাজনগর গ্রামের আরজেদ আলীর ছেলে ইমরান খাঁন (২২), যশোরের রূপদিয়া থানার জিরাদা গ্রামের মশিয়ার রহমানের ছেলে হাবিবুর রহমান (২৬), ঝিনাইদহের কোটচাঁদপুর থানার শ্রীধরকুন্ড গ্রামের আশরাফুজ্জামানের ছেলে আব্দুর রব (২১) সহ অজ্ঞাতনামা ২/৩ জন মৌতলা গ্রামে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন এর বাড়ি সংলগ্ন পল্লী বিদ্যুৎ এর অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করতে যান। তারা মৎস্য ঘেরের পার্শ্ববর্তী স্থান হতে অবৈধ বৈদ্যুতিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে। 


এসময় তারা সাংবাদিক আরাফাত আলীর বৈধভাবে ব্যবহৃত মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিদ্যুৎ ব্যবহার করার পাশাপাশি  আনুমানিক ৫ হাজার টাকার তার ক্ষতিসাধন করে। বিষয়টি জানতে পেরে সাংবাদিক আরাফাত আলী, মৌতলা গ্রামের শেখ আবুল খায়েরের ছেলে শেখ হাসান (৩৪), মৃত কাজী নাজিম উদ্দীনের ছেলে কাজী সাফায়েত হোমেন বিপ্লব (৩৭) ঘটনাস্থলে যেয়ে তাদের কর্মকান্ডের কারণ জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে পল্লী বিদ্যুতের স্টাফ ইমরান খাঁনের নির্দেশে সাংবাদিক আরাফাত ও হাসানকে এলোপাতাড়ি কিল, ঘুসি, চড়, থাপ্পড় মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে।


 এক পর্যায়ে হাতে থাকা কাঠের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের মাথায় আঘাত করতে গেলে হাত দিয়ে ঠেকানোর সময় ডান হাতের কব্জির উপরে লেগে গুরুতর জখম হন।তারা হাসানের মাথায় সজোরে আঘাত করে কাটা রক্তাক্ত জখম করে ও পকেটে থাকা ৫ হাজার ৮৯০ টাকা তুলে নিয়ে আত্মসাত করেন। চিৎকার শুনে এলাকাবাসী এসে পল্লী বিদ্যুৎ সমিতির স্টাফদের কবল থেকে রক্ষা করে। এসময় তারা বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।


 আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান তারা।এব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনের ডিজিএম আব্দুর রহমান বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে ভুল বোঝাবুঝির ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আমাদের স্টাফদের মারপিট করায় আহত তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আরও খবর