জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা টাউন হাইস্কুলে গণহত্যা দিবস অনুষ্ঠিত, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদন

সাতক্ষীরা টাউন হাইস্কুলে গণহত্যা দিবস অনুষ্ঠিত, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদন
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরা টাউন হাইস্কুলে গণহত্যা দিবসে প্রথমবারের মতো বধ্যভূমিতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদন। সম্মিলিত সামাজিক আন্দোলন, শিল্পায়ন সঙ্গীত একাডেমী ও প্রাণকেন্দ্র সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে শিশুদের অংশগ্রহণে উদযাপিত কর্মসূচি থেকে বধ্যভূমি সংরক্ষণের দাবি পুণরায় উচ্চারিত হয় সম্মিলিত ভাবে। রবিবার ২১ এপ্রিল ভোর থেকে দিনব্যাপী কর্মসূচিতে বধ্যভূমি সংরক্ষণ ও শহীদ স্মৃতিসৌধ নির্মাণের জন্য জোর দাবি জানানো হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচীতে একুশে এপ্রিলের শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। কর্মসূচি থেকে অংশগ্রহণকারী ছাত্র শিক্ষক শিল্পী সাংবাদিক চিকিৎসক, রাজনীতিক ও সাংস্কৃতিক কর্মীরা বধ্যভূমিতে নব নির্মিত অস্থায়ী বেদীতে দেয় শ্রদ্ধাঞ্জলি। শহীদ স্মরণে সকালে বিতরণ করা হয় গণভোজ (খিচুড়ি)। আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, নাগরিক নেতা মাধব দত্ত, জাসদ নেতা প্রভাষক ইদ্রিস আলী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীন, উদীচীর জেলা সম্পাদক সুরেশ পান্ডে, সামাজিক আন্দোলনের সহ-সভাপতি প্রভাষক হেদায়েতুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি নেতা প্রভাষক শুভাশীষ পাল, প্রভাষক এম সুশান্ত, প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, শিল্পায়ন সঙ্গীত একাডেমীর পরিচালক জাকির হোসেন, শ্রমিক নেতা ডাঃ আলী হোসেন, কবি মনিরুজ্জামান মুন্না, মিল্টন খান চৌধুরী, নাট্যকর্মী মনিরুল ইসলাম মিলন, সাংবাদিক ইমরান হোসেন, হৃদয় মন্ডল, সমাপ্তী গাইন, সুমিত ঘোষ, সুদীপ্ত দেবনাথ, প্রসেনজিত দাস মঙ্গল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য এডভোকেট ফাহিমুল হক কিসলু। প্রসঙ্গত, একাত্তরে দুই চারজন নয় চারশ’র বেশী নিরস্ত্র শরনার্থী যারা একটু বাঁচার আশায় ভারতগামী হচ্ছিল। হেটে আসা ক্লান্তিতে থাকা মানুষ একটু আশ্রয়ের জন্য স্কুলে আশ্রয় নিতে গিয়ে পাক হায়েনাদের হাতে নৃশংস হত্যার শিকার হন চারশ’র বেশী মানুষ। কিন্তু সেই স্মৃতি আজ বিস্মৃত হতে চলেছে। বধ্যভূমির মুলজমিটাও ইতিমধ্যে হাতছাড়া হয়ে গেছে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রে। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার বলেন, ২৫ মার্চ ১৯৭১ এদেশীয় রাজাকারদের সহায়তায় পাক হানাদার বাহিনী শহর গ্রামে ঢুকে পড়েছে। জ্বালাচ্ছে ঘরবাড়ি, লুন্ঠন ও হত্যা করছে নিরস্ত্র সাধারণ মানুষকে। তাই প্রাণ ভয়ে একেবারে সাধারণ মানুষরা একটু বেঁচে থাকার আশায় সব ছেড়ে পাড়ি জমাচ্ছিল ভারতে। এরকমভাবে সাতক্ষীরা সড়ক ধরে সীমান্ত দিয়ে যাবে মানুষ। ক্লান্ত শরনার্থীরা একটু জিরোতে আশ্রয় নিলো সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে তখনকার টাউন হাইস্কুলে। সেখানে থাকা সেই সাধারণ চারশতাধিক মানুষকে হত্যা করলো নির্মমভাবে। এই পাকিস্তানীদের প্রেতাত্মারা এখনও ভর করে বলেই সাতক্ষীরায় নির্মাণ হয় না শহীদ স্মৃতিসৌধ। সাতক্ষীরার সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের দুঃখ ও ক্ষোভ এই সাতক্ষীরা জেলা সদরে যেমন নেই কোন স্মৃতিসৌধ। তেমনি টাউন হাইস্কুলের গণহত্যার এই ভূমিকে রক্ষায় সরকারি দলের জনপ্রতিনিধিদের কোন উদ্যোগ কখনও দেখা যায়নি। এঅবস্থায় স্থানীয়দের জোর দাবি দ্রুতই কার্যকরী উদ্যোগ নেয়া হোক এবং বধ্যভূমির স্মৃতি সংরক্ষণ করা হোক একই সাথে শহীদ স্মৃতিসৌধ নির্মাণ করা হোক। এটাই সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি। একাত্তরের বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব ও শহীদ পরিবারের সদস্য এডভোকেট ফাহিমুল হক কিসলুর সাফকথা বধ্যভুমি রক্ষার উদ্যোগ সরকাকেই নিতে হবে। সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, স্বাধীনতার ৫৩বছর পেরোলেও বাংলাদেশের একমাত্র জেলা সাতক্ষীরা জেলা সদরে নেই কোন স্মৃতিসৌধ। তেমনি হবে হবে করেও সাতক্ষীরার এতো বড় গণহত্যার স্থানটিকে সংরক্ষণ করা হয়নি। এটি জাতির জন্য লজ্জার। সুমনা, সেজুতি, রিমি, ঝিলিক, নন্দিনী, আসাদ, তৌফিক, সবুজ, তীর্যক, ও জাকির হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় দেশাত্ববোধক ও সংগ্রামী সঙ্গীত আয়োজন। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ স্মৃতি সৌধ নির্মাণ ও বধ্যভূমি সংরক্ষণের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শপথ গ্রহণ করা হয়। শপথ বাক্য পাঠ করান সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
Tag
আরও খবর