জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাংবাদিক কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

সাংবাদিক কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার অফিসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক মোঃ আবুল কালাম। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আবু সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।


বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও জেলা পুলিশং কমিটির সভাপতি ডাক্তার মোঃ আবুল কালাম বাবলা, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা এডভোকেট এ বি এম সেলিম, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিনুজ্জামান বাবু, প্রভাষক ইদ্রিস আলী প্রমুখ।


অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন প্রকৃত সাংবাদিকদের কোন বন্ধু নেই। কিন্তু বর্তমানে সাংবাদিকদের বন্ধুর অভাব নেই। ভালো সাংবাদিক হতে হলে লেখার কোনো বিকল্প নেই। সব সময় তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করতে হবে। আজকের এই সংগঠন অর্থাৎ সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্যদের যে মহোতি উদ্যোগকে আমরা স্বাগত জানাই। শুধু তাই নয় এই সংগঠন সাতক্ষীরা প্রেসক্লাবের পরবর্তী ভূমিকা পালন করবে।


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক কাফেলার চীফ রিপোর্টার এম ঈদুজ্জামান ঈদ্রিস, পৌর কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সহ সভাপতি ডি এম কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল আলম মুন্না, শিক্ষক আলম মোর্তজা, শেখ কামরুল ইসলাম, নাহিদ হাওলাদার, ডাক্তার মাসুদ রানা, শেখ আলী ইমরান, সাংবাদিক আলী হোসেন, আল আমিন, রফিকুল ইসলাম, ডি এম আশিক, মুজাহিদুল ইসলাম প্রমূখ।


Tag
আরও খবর