জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জনপ্রতিনিধি নয়, জনগণই আসল ক্ষমতার মালিক ..................মত বিনিময় সভায় এবিএম মোস্তাকিম

স্থানীয় জনপ্রতিনিধিরা কখনোই জনগণের চেয়ে শক্তিশালী হতে পারে না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসতে হয়। সুতরাং জনগণই আসল ক্ষমতার মালিক বলে মন্তব্য করেছেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে আশাশুনি গার্লস স্কুল মাঠে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যকালে তিনি আরও বলেন, জনগণ চেয়েছিল বলেই আগে তিন তিনবার আমি আশাশুনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আবারও অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণ আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন।
এবিএম মোস্তাকিম বলেন, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানো হচ্ছে। আপনারা ফেসবুকে ছড়িয়ে দেওয়া প্রপাগান্ডা দেখে বিচলিত হবেন না। কারও সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ভোট বাড়ানো যায় না, বরঞ্চ এতে আরও ভোট কমে যায়। আমি বিশ্বাস করি, জনগণ বিগত সময় আমাকে ভালোবেসে ভোট দিয়েছিল, সে কারণে আমি তিন তিনবার আশাশুনি উপজেলার চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবা করতে পেরেছি। অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে, কেউ কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন এবং স্বতঃস্ফূর্তভাবে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। যদি আমি ভালো কাজ করে থাকি তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে ভোটের দাবিদার। আর কাউকে যদি আমার থেকে আপনাদের নিকট যোগ্য মনে হয়, তাহলে তাকে ভোট দিবেন, এতে আমার কোনো কষ্ট থাকবে না। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং যতদিন বেঁচে থাকব আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ।
আশাশুনি উপজেলার শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. সামছুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বড়দল ইউনিয়নের চেয়ারম্যান জগদীশ সানা, শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল, বুধহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আ ব ম মোসাদ্দেক, দরগাপুর ইউপির সাবেক চেয়ারম্যান জমির উদ্দীন, শোভনালী ইউপির সাবেক চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম, আশাশুনি গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হোসাইন, যুবলীগ নেতা আহসান উল্লাহ আছু, ইয়াহিয়া ইকবাল, মঙ্গল মেম্বার, রনদা প্রসাদ রনো, আশরাফুল আলম টিক্কা, সন্তোষ মেম্বার, মেহেরুন্নেছা, তুলসি পাল, কাশিনাথ মন্ডল, পরেশ অধিকারী, মৃন্ময় মল্লিক, মুরশিদ আলম, আনিসুল ইসলাম চঞ্চল প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আগামী ২১ মে ২য় দফায় আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।

Tag
আরও খবর