জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের পদত্যাগ

আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূরের কাছে পদত্যাগপত্র জমা দেন। 

শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান। এর আগে তিনি উপজেলার এগারোটি ইউনিয়ন থেকে দুই হাজার মোটরসাইকেল, ইঞ্জিন ভ্যান, মহেন্দ্র, ইজিবাইক, পিকআপ যোগে হাজার হাজার নেতাকর্মী দের সাথে নিয়ে কুল্যা খানকা শরীফের মাজার জিয়ারত করে মিছিল সহকারে আশাশুনি উপজেলা পরিষদের সামনে হাজির হন। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ ভোটারবৃন্দ।

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তার সাথে ছিলেন আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মিয়াজ আলী, কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ, কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান ওমর সাকি পলাশ, বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুল হক বাবলু, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাম পদ সানা, প্রদীপ চক্রবর্তী, বিপ্লব কান্তি দাস, রমজান আলী মোড়লসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইউপি সদস্য বৃন্দ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর বলেন, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের পদত্যাগপত্র পেয়েছি। পদত্যাগপত্রে তিনি উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার কথা উল্লেখ করেছেন।
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির সদস্য পদত্যাগকারী চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম বলেন, আমি আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। তাই নিয়ম মেনেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

Tag
আরও খবর