জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জলবায়ু সহনশীল মাছ চাষ বিষয়ে শ্যামনগরে মৎস্য চাষিদের অভিজ্ঞতা বিনিময় সফর

জলবায়ু সহনশীল মাছ চাষ বিষয়ে শ্যামনগরে মৎস্য চাষিদের অভিজ্ঞতা বিনিময় সফর

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(৮ এপ্রিল) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আবাদচন্ডিপুর পুকুরে মাছ চাষি সিবিও সমিতির দক্ষতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময় সফরের আয়োজন করা হয়।

মৎস্য অধিদপ্তর বাংলাদেশের কমিউনিটি বেইজড কাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড অ্যাকুয়াকালচার ডেভলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্প ও জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে জেলার কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের পানিয়া কার্প -গলদা চিংড়ী মিশ্র চাষি কাস্টার সদস্য ও নরোহরকাটি কার্প -গলদা মিশ্র চাষি সমিতির সদস্যদের সাথে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।

অভিজ্ঞতাবিনিময়কালে আবাদচন্ডিপুর পুকুরে মাছ চাষি সিবিও সমিতির সদস্যবৃন্দ কালিগঞ্জের দুটি সমিতির সকল কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন এবং একই সাথে তাদের মিশ্র মাছ চাষের মাছ ও অন্যান্য কার্যাবলী সম্পর্কে অবহিত হন। এ সময় শ্যামনগর ও কালিগঞ্জ উভয় সমিতির সদস্যবৃন্দ মিশ্র চাষ পদ্ধতি, জলবায়ু সহনশীল মৎস্য চাষ বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তথা অভিজ্ঞতাবিনিময় সফরে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, শ্যামনগর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, কালিগঞ্জ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, কালিগঞ্জ উপজেলার নরোহরকাটি কার্প -গলদা মিশ্র চাষি সমিতির সভাপতি মোঃ রায়হান ইসলাম, পানিয়া কার্প -গলদা চিংড়ী মিশ্র চাষি সমিতির সভাপতি নাঈম মেহেদী, শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ফিল্ড ফ্যাসিলেটেটর মেহেদী হাসান প্রমুখ।
 অভিজ্ঞতা বিনিময় সফরে শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর পুকুরে মাছ চাষি সিবিও সমিতির সতের জন পুরুষ ও আট জন নারী সদস্য উপস্থিত ছিলেন। সফর শেষে মৎস্য চাষিবৃন্দ মতপ্রকাশ করে বলেন সফরটি মিশ্র মাছ চাষ ক্ষেত্রে অনেক প্রযুক্তি কাজে লাগানো সম্ভব হবে।  

ছবি- শ্যামনগরের আবাদচন্ডিপুর পুকুরে মাছ চাষি সিবিও সমিতির সদস্যবৃন্দ অভিজ্ঞতা বিনিময়ে কালিগঞ্জ পানিয়া কার্প -গলদা চিংড়ী মিশ্র চাষির কার্যক্রম পরিদর্শন করছেন।




Tag
আরও খবর