জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ফুটবল মাঠে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান সহ আহত-৫

ফুটবল মাঠে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান সহ আহত-৫



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা দেবহাটার সখিপুর ইউনিয়নের শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ৬ই এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পিলের মাঠ এলাকার শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠে ধান ক্ষেতের পানি দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।


এতে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ সরদার (৭০), আবুল সরদার (৬৫), আব্দুল গফুর (৬৩) ও রাজু (৪০) নামের ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সখিপুরের শেখ রাসেল স্মৃতি মাঠে কিছুদিন আগে প্রকল্পের মাধ্যমে মাটি ভরাট করে শিশুদের খেলার উপযোগী করা হয়েছে। ঈদের কয়েকদিন পরে ঐ মাঠে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 


শনিবার সকালে আমাকে স্থানীয়রা ফোন করে জানান পাশের বিলের ধান ক্ষেতের পানি নিয়ে মাঠে সেচ দেয়া হচ্ছে। বিষয়টি জেনে আমি ঘটনাস্থলে পৌঁছে আজহারুল ইসলাম নামের ব্যক্তির কাছে পানি সেচের বিষয়ে জানতে চাইলে তিনি আমার সাথে অসৌজন্যমূলক আচরণ ও অকথ্য ভাষা ব্যবহার করেন। আমি খেলার মাঠে এভাবে পানি সেচ দেয়া বন্ধ করতে বললে আমার উপর তিনি চড়াও হন এবং বিভিন্ন জায়গায় ফোন কল দিতে থাকে। 


একপর্যায়ে আমি পানি সেচ বন্ধ করে দিলে সে আমার উপর হামলা করে। চেয়ারম্যান বলেন, তার মাথা সেলাইরেন্স দিয়ে আঘাত করা হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থান আঘাত প্রাপ্ত হলে স্থানীয় জনসাধারণ এসে তার উপর হামলাকারীদের মারপিট শুরু করে। তাদের হামলায় কয়েকজন আহত হয়েছে বলে তিনি শুনেছি। 


স্থানীয় সরকারের প্রতিনিধির উপর হামলার ঘটনায় তিনি নিজে বাদি হয়ে দেবহাটা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন বলে চেয়ারম্যান জানান। সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন জানান, তার ভাইপো আজহারুল তাকে কল করে তার ধানের ক্ষেতে যেতে বলেন। তিনি তার ফোন পেয়ে সেখানে পৌঁছালে মোটরসাইকেল থেকে নামার আগে টেনে হেচড়ে নামানো হয়। পরে তাকে এবং তার ৩ ভাই ও তার ভায়ের কর্মচারীকে তারা পিটিয়ে জখম করে। ততক্ষণ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সবকিছু ছত্রভঙ্গ করে। তখন তিনি অচেতন ছিলেন। জ্ঞান ফিরলে তাকে ও তার ভাই আবুল সরদার, আব্দুল গফুর ও কর্মচারী রাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।  বিষয়টি নিয়ে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন বলে আমজাদ হোসেন জানান। এঘটনায় উভয় গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ জানান। তবে এঘটনায় সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বাদি হয়ে দেবহাটা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে ৪ জনের নাম উল্লেখ করে আরো ২/৩ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিষয়টি নিয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, বিষয়টি নিয়ে যাতে আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে তিনি নিজেই তদারকি করছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। চেয়ারম্যানের পক্ষ থেকে একটি এজাহার পেয়েছেন জানিয়ে ওসি বলেন, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর