জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনি প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এড: পিন্টুর মতবিনিময়

আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট শহিদুল ইসলাম পিন্টুর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এডভোকেট শহিদুল ইসলাম পিন্টু বলেন, আপনারা আমার পরিচয় জানেন আমি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলীর ছোট ভাই। আমি আশাশুনি সদর ইউনিয়নে ২০০৩ সাল থেকে ২০১৬ সাল ১৪ বছর নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি ২০০৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পরপর তিনবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। ৩১ বছর আমি আইনজীবী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। আমি আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সময় ৫০ বছরে সদরের যে অবকাঠামোর উন্নয়ন হয়নি, সেটি আমার হাত দ্বারা রুহুল হক সাহেব মন্ত্রী থাকাকালীন সময়ে হয়েছে। বলাবাড়িয়া যে স্লুইস গেট নির্মাণ হয়েছিল তার সাথে কোন সংযোগ খাল ছিল না। দুইটা ইউনিয়নের মানুষ পানি পেত না । বর্ষার সময় সকল এলাকা ঘের ডুবে যেত। আমি আমার নামে নিজ অর্থে ১৬ বিঘা জমি ক্রয় করে দুইটা ইউনিয়ন আশাশুনি এবং শ্রীউলা ইউনিয়নের পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা করেছি। এবং ওই দলিলে এও উল্লেখ আছে এই জমি আমি ও আমার পরিবারের কেউ বন্দক বা বিক্রি করতে পারিবে না। আপনারা জানেন ২০০৩ সালে ৪দলীয় জোট ক্ষমতায় ছিল আমি তখন নিজের টাকা খরচ করে তদবির করে  খারাপ গোয়াল ঘরের মতো বললে ভুল হয় না একটি ইউনিয়ন পরিষদ ছিল এটাকে আমি একটি দৃশ্যমান সরকারের মডেল অনুযায়ী একটি ইউনিয়ন পরিষদ উপহার দিয়েছি। অনেক এলাকায় রাস্তা নাই, আমি ইট দিয়ে রাস্তা করার ব্যবস্থা করেছি। এমন কি কোথাও কোথাও জমি কিনেও রাস্তা করে দিয়েছি । আমি ক্ষমতায় থাকাকালীন কখনো কারোর হক নষ্ট করিনি। তিনি আরো বলেন, আমার চোখ অপারেশন করার কারণে আমি একটু দেরিতে প্রচারণা শুরু করেছি। প্রথমে গুনাকরকাটি এবং পরে নলতা মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে আমি নির্বাচনী প্রচারনা শুরু করেছি। গত কয়দিন সাধারণ মানুষের সাথে মিশে বুঝেছি তারা এখনো পর্যন্ত আমাকে কতটা ভালবাসে এবং আমি তাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। তিনি বলেন, আমি আওয়ামী লীগের দায়িত্বে থাকাকালীন এবং সরকার ক্ষমতা থাকাকালীন অনেককেই চাকরি দিয়েছি, তারা এখন খুব ভালো ভালো পজিশনে রয়েছে। আমি চাকরি দেয়ার জন্য কারো কাছ থেকে একটি টাকাও কখনো নেইনি। আজকে যদি আমি টাকা নিয়ে চাকরি দিতাম তাহলে কোটি কোটি টাকা নিতে পারতাম কিন্তু আমি কখনো অসৎ পথ অবলম্বন করিনি। যাদের সাথে গিয়েছি তাদের কাছ থেকে কখনো এক কাপ চা খেয়েছি কেউ বলতে পারবেনা। তিনি আরো বলেন সরকারদলীয় কেউ যদি নির্বাচিত না হয় তাহলে এই উপজেলার কোন উন্নয়ন হবে না। তিনি এ সময় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে  উপজেলাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। মত বিনিময় কালে আশাশুনি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর