জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনিতে দীর্ঘ ২৯ বছর পর নদীর বেড়িবাঁধ নির্মাণ হলেও জনমনে অসন্তোষ //

আশাশুনির দয়ারঘাটে বসত বাড়ি ও চাষাবাদের জমি নদী গর্ভের ভিতর রেখে পাউবো’র বাঁধ নির্মাণের বিরুদ্ধে প্রতিকার প্রার্থনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।অভিযোগ সূত্রে জানাগেছে, ১৯৯৫ সালে বলাবাড়িয়া ওয়াপদা বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ঐ সময় মানুষের জীবনে নেমে আসে চরম বিপর্যয়। এক যুগেরও অধিক সময় ওয়াপদার বাঁধ নির্মাণ না হওয়ায় ভাঙ্গনকুলে প্রতি বছরে প্রাকৃতিক বন্যায় এলাকাবাসী মানবতার জীবন-যাপনে বাধ্য হয়। এলাকাবাসীর উদ্যোগে বিকল্প বাঁধ হিসেবে একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। এ বিকল্প বাঁধের আশেপাশের মানুষের দুঃখ-দূর্দশা লাঘবের জন্য আশাশুনি জেলে পাড়ার নিমাই মন্ডলের বাড়ি হতে দক্ষিণ দিকে সুনীল মন্ডলের বাড়ি পর্যন্ত আনুমানিক ৫৯৮ মিটার নতুন বাঁধের নকশা হয়।কিন্তু অজ্ঞাত কারণে পানি উন্নয়ন বোর্ড উক্ত সিডিউল পরিবর্তন করে টেকসই ওয়াপদা বাঁধের সংলগ্ন স্থান হতে পশ্চিম দিকে আনুমানিক আধা কিলোমিটার দুরে বলাবাড়িয়া ভাঙ্গা বিলের ঘের এর পুরাতন বাঁধ সংস্কার করছে। ফলে বসতবাড়ি ও চাষের জমি বাদ পড়ছে এবং ক্ষতিগ্রস্থ হচ্ছে পঞ্চরাম মন্ডলের পরিবার সহ কয়েকটি পরিবার। জানাগেছে, পুরাতন ভেড়ী বাঁধ থেকে বাঁধ না দিয়ে ৭০০-৮০০ ফুট বাদ দিয়ে বাঁধ নির্মান করা হচ্ছে। ফলে এলাকার সাধারণ মানুষ ক্ষোভে ফেঁটে পড়েছে। অতি দ্রুত সমাধান না হলে চরম সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এব্যাপারে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত করে নদীর ধার দিয়ে নতুন বাঁধ নির্মানের দাবী জানিয়েছেন। এব্যাপারে জানতে চাইলে আশাশুনি সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন বলেন, সাধারণ মানুষের জান মালের ক্ষতি করার পক্ষে আমি নই। পূর্বের নকশা অনুযায়ী নদীর ধার দিয়ে নদীরক্ষা বাঁধ নির্মাণ করলে কারও কোন অভিযোগ থাকবে না। তবে কবে, কিভাবে নকশা ও সিডিউল পরিবর্তণ হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানি না বলে জানান। এ ব্যাপারে জানতে চাইলে আশাশুনি সদর ইউপ চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান এ প্রতিবেদককে বলেন, আশাশুনি সদর ইউনিয়ন সহ উপজেলাকে প্লাবিত হওয়ার হাত থেকে রক্ষা করতে সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হকের সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড নদীরক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে। বাঁধ নির্মাণ কাজে কোন অনিয়ম বা দুর্নীতি হলে সদর ইউনিয়ন বাসিকে নিয়ে তা রুখে দেওয়া হবে।এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর এ প্রতিবেদককে বলেন অভিযোগের কাগজ এখনও আমার হাতে এসে পৌঁছায়নি। তবে অভিযোগ থাকলে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডকে নিয়ে অভিযোগের সমাধানের চেষ্টা করা হবে।

Tag
আরও খবর