জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শহীদ আলাউদ্দিন ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি

শহীদ আলাউদ্দিন ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দিন ও কালীগঞ্জের কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন বক্তারা। এছাড়া আসন্ন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যর দাম কঠোর ভাবে নিয়ন্ত্রণ, অবৈধ মজুমদারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা, সিমান্তে মাদকদ্রব্য চোরাকারবারি বন্ধসহ জিরো টলারেন্স নীতি অবলম্বন করা, পৌরসভার রোড লাইট, রাস্তা-ঘাটের উন্নয়ন, সায়রের খালকে প্রবাহমান করা, ট্রেন লাইনের কাজ সম্পন্ন করার উপর নজর দেওয়া, ভোমরা স্থলবন্দরটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রুপান্তরিত করাসহ জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সকলে সহযোগিতার আহবান জানান বক্তারা। রোববার (১০ মার্চ) সকাল এগারটায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভার শুরুতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে ফুলেল শুভেচছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সাতক্ষীরার আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন, সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা পুলিশ সুপার মোঃ মতিউর রহমান সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার বসু, পৌর ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, ৩৩ বিজিবি’র অধিনায়ক, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, বাংলাদেশ বেতার সাংবাদিক ও প্রেসক্লাবের আহবায়ক ফারুক মাহবুবর রহমান, র‍্যাব, আনসার ব্যাটালিয়ন সহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা ।
Tag
আরও খবর