জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সনাক সাতক্ষীরা’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

সনাক সাতক্ষীরা’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

নারী অধিকার আন্দোলন ও দুর্নীতিবিরোধী আন্দোলন এক সূত্রে গাঁথা এই চেতনায় ৭ ও ৮ মার্চ দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি’র আয়োজনের মাধ্য দিয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৪’ পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরা। 

কর্মসূচির অংশ হিসেবে ৭ মার্চ সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়- এর দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘কুইজ, বিষয়ভিত্তিক বক্তৃতা ও দেশাত্মবোধক গান এর প্রতিযোগিতা’ আয়োজন করা হয়। 

প্রতিযোগিতাশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সহসভাপতি মোঃ আব্দুস সামাদ, সদস্য সৈয়দা সুলতানা শিলা প্রমূখ। উপাস্থিত বিদ্যালয়ে শিক্ষক, সনাক, ইয়েস ও এসিজি সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত শিক্ষার্থীদের টিআইবি’র দুর্র্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

০৮ মার্চ সনাক সভাপতি হেনরী সরদার এর নেতৃত্বে সনাক ও ইয়েস সদস্যবৃন্দ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত নারী দিবস-এর কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে সকাল সাড়ে ৯টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশগ্রহণ করে । শোভাযত্রাটি প্রেসক্লাব হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় এবং সেখানে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সনাক এর পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ।

Tag
আরও খবর