জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা বাঁকাল স্কুল মাঠে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে জেলা ইজতেমা

সাতক্ষীরা বাঁকাল স্কুল মাঠে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে জেলা ইজতেমা


সাতক্ষীরা জেলা ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় দেশের অগ্রগতি ও শান্তি কামনায় জেলা ইজতেমায় অংশ নিবেন হাজারো মানুষ। 


বৃহস্পতিবার (৭ মার্চ) সাতক্ষীরা বাঁকাল স্কুল মাঠে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে জেলা ইজতেমা। ৭, ৮ ও ৯ সাতক্ষীরা পৌর এলাকায় (৩দিনব্যাপী) জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় প্রথম দিনে ফজরের নামাজে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম। নামাজ আদায় করার পর বায়ান করবেন ঢাকার মুরব্বি। বায়ান শেষে তজবিহ, কুরআন তেলাওয়াত, তালিম করা হবে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের সেখানে ওজু, গোসল ও থাকার জায়গা ব্যবস্থা করা হয়েছে। সেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র জুম্মার নামাজ আদায় করবেন এবং মুসলিম উম্মাহর ঐক্য শান্তি দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হবে। 


৭, ৮ ও ৯ মার্চ তিন দিনব্যাপী জেলা ইজতেমায় প্রথম দিনে জেরার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে বিশেষ করে জুম্মার দিন প্রায় ২০ থেকে ৩০ হাজার ধর্মপ্রাণ মানুষের আগমন হতে পারে। মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ ও দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইজতেমার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হচ্ছে সাতক্ষীরা জেলা ইজতেমায়। ৯ মার্চ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জেলা ইজতেমার এ পর্ব সমাপ্ত করা হবে।


Tag
আরও খবর