জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

মহিউদ্দিনের সংসার চলে ভাঙা-চোরা দোকানে চকলেট-বিস্কুট বিক্রি করে

মহিউদ্দিনের সংসার চলে ভাঙা-চোরা দোকানে চকলেট-বিস্কুট বিক্রি করে




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

৮-৯ বছর ভাঙা-চোরা টোঙের দোকানে চকলেট-বিস্কুট-মুড়িসহ বাচ্চাদের বিভিন্ন খাবার বিক্রি করছেন তিনি। নাম মহিউদ্দিন সরদার। বয়স ৪৫। তার এই ছোট্ট ব্যবসা থেকে উপার্জিত আয়ে চলে সংসার। প্রতিদিন কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত টোঙের দোকানে চকলেট, বিস্কুট, বুট, বাদামসহ বিভিন্ন খাবার বিক্রি করে থাকেন। এলাকার ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সকলে তার দোকানের ক্রেতা।


দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয়েছে তাঁর। মহিউদ্দিন যশোর ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচন্ডিপুর এলাকার বনবিবিতলার মির্জাপাড়া এলাকার বাসিন্দা।


পিতা-মাতা হারা মহিউদ্দিন ভাইদের সাথে বনিবনা না হওয়ায় বৈবাহিক কারণে পিত্রালয় ছেড়ে শ্বশুরালয়ে বসবাস করেন। শ্বশুরবাড়ির আর্থিক অবস্থাও খুব বেশি ভালো না হওয়ায় সংসারের ঘানি টানতে প্রথমে এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন তিনি। পরে শারীরিক অবস্থা একটু খারাপ হওয়ায় বাড়ির পাশে রাস্তার ধারে ছোট্ট একটি খুবড়ি টোঙের দোকানে চকলেট-বিস্কুট-মুড়িসহ বিভিন্ন খাবারের দোকান গড়ে তোলেন তিনি। তাঁর ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠানটি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচন্ডিপুর বনবিবিতলার এলাকার মির্জাপাড়ার রাস্তার পাশে অবস্থিত।


তাঁর এক ছেলে, এক মেয়ে। ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে আর ছোট মেয়ের বয়স মাত্র দুই বছর। দুই সন্তান আর স্বামী-স্ত্রীসহ চারজনের সংসারে ভরণ পোষণ হয় এই সামান্য ব্যবসার আয় থেকে। তবে সংসারের খরচ যোগাতে ও মেয়ের লেখাপড়া খরচের সাথে ছেলে মেয়েদের আবদার পূরণে সামান্য আয় থেকে হিমশিম খেতে হয় তাঁর।


মহিউদ্দিন জানায়, আমি এই এলাকায় বিভিন্ন খাবার বিক্রি করে আমার সংসার চালাই। বাকি জীবনও ব্যবসা করতে চাই। এসব বিক্রি করে কোন রকমে বেঁচে থাকতে পারলে আমি খুশি। কষ্ট করে হলেও আমার সন্তানদের মানুষের মতো মানুষ করতে চাই। তাদের যেন আমার মতো এমন কষ্টকর জীবন-যাপন করতে না হয়। ছেলেকে স্কুলে পড়াচ্ছি। ছোট মেয়েটাকেও পড়াতে চাই।


Tag
আরও খবর