জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শিক্ষা অফিসার আব্দুল গনির দুর্নীতির স্লিপ ফান্ডের টাকা স্কুল প্রতি ৮০০ টাকা ঘুষ দাবি!

শিক্ষা অফিসার আব্দুল গনির দুর্নীতির স্লিপ ফান্ডের টাকা স্কুল প্রতি ৮০০ টাকা ঘুষ দাবি!




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনির সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তদন্ত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। শিক্ষকদের প্রাণবন্ত উপস্থিতিতে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। অধিকাংশ শিক্ষক ও কর্মকর্তা তার বিরুদ্ধে সাক্ষ্য দেন বলে জানা গেছে। তবুও আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ হতে আব্দুল গনির বিরুদ্ধে কোন ধরনের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে আব্দুল গনির পূর্বের দুর্নীতির ধারাকে অব্যাহত রাখার জন্য স্লিপের বিলসহ সকল বিল পাশ না করিয়ে রেখে দিয়েছে। তার সাফ কথা ঘুষের টাকা না পেলে বিল পাশ হবে না। ডিসেম্বরের মধ্যে স্লিপ ফান্ডের ১ম কিস্তির টাকা স্ব-স্ব বিদ্যালয়ের হিসাব নম্বরে পাঠানোর সরকারি নির্দেশনা থাকলেও আব্দুল গনি সে নির্দেশনা মানেননি। 

আব্দুল গনি বরাবরই নিয়মনীতি ও সরকারি নির্দেশনার তোয়াক্কা করে না। অবশেষে মিটিং করে স্কুল প্রতি ফের ৮০০ টাকা করে ঘুষ দাবি করলে কতিপয় শিক্ষক বাধ্য হয়ে ঘুষের দাবি মেনে নিয়ে টাকা উত্তোলন করেছে। যেসকল শিক্ষক ৮০০ টাকা দিতে অস্বীকার করছেন তাদের বিরুদ্ধে কঠিন অবস্থানে গিয়ে বিভাগীয় মামলাসহ বিভিন্ন হয়রানি করার হুমকি প্রদর্শন করা হচ্ছে। এভাবে ১ম কিস্তিতে ১ লক্ষ ৬২ হাজার টাকা উত্তোলন করা হচ্ছে।

আব্দুল গনি ঘুষ নির্বিঘ্নে উত্তোলন করার সুবিধার্থে ৪ মাসের ব্যবধানে এটিই ওদের ক্লাস্টার পরিবর্তন করে দিয়েছে। সর্বশেষ ক্লাস্টার পরিবর্তন করে দেয় ৩০ অক্টোবর ২০২৩ তারিখে। গত ৩ মার্চ ২০২৪ তারিখে (২৮-০২-২০২৪ তারিখের ব্যাকডেটে) স্বাক্ষর করে ক্লাস্টার পরিবর্তন সংক্রান্ত চিঠি জারি করা হয়। ০৫-০৩-২০২৪ তারিখে নতুন ক্লাস্টারে দায়িত্ব পালন করার জন্য চিঠিতে বলা হয়েছে। ক্লাস্টার পরিবর্তনের ক্ষেত্রে চাটুকারিতাতে সে সকল অফিসার পারদর্শী তাদেরকে সুবিধা বেশি ও সুগম অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে। 

যাদের মোটরসাইকেল নেই ও চালনায় কম পারদর্শী তাদেরকে অপেক্ষাকৃত দুর্গম ও দূরবর্তী ক্লাস্টারের দায়িত্ব প্রদান হয়েছে। সবচেয়ে বেশি দূরত্বে দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকারকে। একমাত্র মহিলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাহিদ আক্তারকে ২য় দূরবর্তী ক্লাস্টারের দায়িত্ব প্রদান করা হয়েছে। 

অথচ যারা জুনিয়র অফিসার তাদেরকে নিকটবর্তী ও সদর ক্লাস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে। অনেকে ধারণা করছেন যারা আব্দুল গনির ঘুষ ও অনিয়মে সহায়তা করে তাদেরকে সুবিধা দিতে ব্যাকডেটে ক্লাস্টার পরিবর্তনের এ আদেশ প্রদান করা হয়েছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসারদেরকে শিক্ষকদের ধরার জন্য ঠিক সকাল ৯ টায় স্কুলে গিয়ে ছবি তুলে আব্দুল গনির হোয়াটসঅ্যাপে পাঠাতে নির্দেশনা প্রদান করছেন। 

শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করলে শিক্ষার কর্মপরিবেশ বিনষ্ট হয়। যার ফলে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে বাঁধা সৃষ্টি হয়। আব্দুল গনি বিগত প্রায় ৪ বছর ধরে সাতক্ষীরা সদর উপজেলায় থাকাকালীন ঘুষ, দুর্নীতি, বই বিক্রি, খাতা বিক্রি, নিলাম ব্যতীত ভবন ও গাছ বিক্রিসহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে শিক্ষার কাক্সিক্ষত পরিবেশ সৃষ্টিতে বাধা প্রদান করে সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা ও অশ্রদ্ধা প্রদর্শন করেছে। অথচ উর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে ধূলো দিয়ে আব্দুল গনি সীমাহীন দুর্নীতি ও অনিয়ম করে পার পেয়ে যাচ্ছে বারংবার।

এ ব্যাপারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকারকে দুরবর্তী ক্লাস্টারের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হলে সত্যতা স্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছে, পালন করতে বাধ্য।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গনির বক্তব্য পাওয়া যায়নি।


Tag
আরও খবর