জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের অবৈধ কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের অবৈধ কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন এতিম খানা কাম লিল্লাহ বোর্ডিং-এ সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্ডপ্রাপ্ত এতিমের টাকা বন্ধকারী, এতিমখানার অবৈধ কমিটি ও উজ্জলসহ তার দোসরদের শাস্তি এবং সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের অবৈধ কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩রা মার্চ রোববার সকাল দশটায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সামনে সড়কে পাশে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন এতিম শিশু, এতিমখানার কমিটির কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ। মানববন্ধনে অংশ নেন সাতক্ষীরা আহছানিয়া মিশনের সভপতি মোঃ আব্দুর রব ওয়ার্ছী, সাধারণ সস্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হক, আলিনুর খান বাবলু, আলহাজ্ব আবু দাউদ, মুজিব হোসেন নান্নু, শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ। এসময় খালি প্লেট ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর এতিম শিশুরা। বক্তারা বলেন, সাতক্ষীরা আহছানিয়া মিশন ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যবদি পরিচালিত হয়ে আসছে। এখানে মাদ্রসা লিল্লাহ বোডিংয়ে ৪৫ জন ছাত্র ছাত্রী পড়াশুনা করে আসছে। মাদ্রসা কতৃপক্ষের তত্বাবধায়নে তাদের থাকা খাওয়ার ব্যাবস্থা করা হয়। কিন্তু গত ১৫ দিন আগে থেকে সমাজসেবা কর্মকর্তা ও ইসলামী ব্যাংক কতৃপক্ষ তাদেরকে টাকা তুলতে দিচ্ছে না। সেখান থেকে এতিম শিশুরা না খেয়ে দিনাতিপাত করছে। আমরা কমিটির নেতৃবৃন্দ বারবার বলার পরও কতৃপক্ষ কোন ব্যাবস্থা না নিয়ে কালক্ষেপন করছে। আমরা এমনও জানতে পেরেছি মসজিদ কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ভুল বুঝিয়ে তাদের একাউন্ট থেকে টাকা তুলতে দিচ্ছে না। মসজিদ কমিটির নেতৃবৃন্দ আহছানিয়া মিশনকে কুক্ষিগত করে রেখেছে। তারা লক্ষ লক্ষ টাকা দোকান ভাড়া মাসে আদায় করে কি খাতে ব্যায় করে তার কোন হিসাব দেয় না। এমনটি মেয়াদ উত্তির্ণ কমিটি দিয়ে চলছে মিশনটি। নির্বাচনের না দিয়ে তার ক্ষমতায় কুক্ষিগত করে রেখেছে। তার নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য অবৈধভাবে ক্ষমতা দখল করে নির্বাচন হতে দিচ্ছে না এমনকি সর্বশেষ এতিম শিশুদের না খেয়ে মারার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। বক্তরা বলেন অভিলম্বে যাতে ব্যাংক থেকে টাকা তুলতে পারে তার জন্য আহছানিয়া মিশন উর্দ্ধতন কতৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Tag
আরও খবর