জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনে সরকারি খালের ইজারা বাতিল ও স্লুইসগেট নির্মাণের দাবি

আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের ১০ হাজার বিঘা আমন চাষের জমির জলাবদ্ধতা নিরসনে সরকারি খালের ইজারা বাতিল ও চেউটিয়া খাল সংলগ্ন খোলপেটুয়া নদীতে স্লুইসগেট নির্মাণের ভূমি মন্ত্রনালয়ে আবেদন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এর কার্যালয়ে সংশ্লিষ্ট এলাকার তিন প্রধান শিক্ষক সহ এরাকাবাসি গন স্বাক্ষরিত আবেদন পত্র জমা দিয়েছেন নদী ও খাল সুরক্ষা কমিটির আহ্বায়ক ডাঃ নৃপেন্দ্র নাথ মণ্ডল, প্রধান শিক্ষক কিংকর কুমার মণ্ডল, ইউপি সদস্য তারক চন্দ্র মণ্ডল, সাবেক সেনা কর্মকর্তা হাবিবুর রহমান, ব্রাহ্মণ সংসদের নেতা প্রদীপ ব্যাণার্জী।  জানাগেছে, সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিষ্কাশনের মাধ্যম খাজরা ও বড়দল ইউনিয়নের সীমানার কালকি নামক ব্লুইসগেটটির নাব্যতা হারানো কপোতাক্ষ নদের সাথে প্রবাহমান চেউটিয়া খালটির একসনা 'DCR' দেওয়ায় DCR প্রাপ্ত সুবিধাভোগীরা খালের উপর ভেড়ি বাঁধ ও নেট পাটার বেষ্টনীর কারনে পলিমাটি জমে উক্ত চেউটিয়া খালের সাথে কপোতাক্ষ নদীর স্বাভাবিক স্রোত প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। গত দুই-তিন বছরের জমাটবাঁধা পলিমাটি জরুরি ভিত্তিতে অপসারণ করার প্রয়োজনীয়তা দেখা দিলেও সরকারিভাবে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ না করায় ২০২৩ সালে এলাকার আমন ধান চাষ উপযোগী (পিরোজপুর, ছোট দুর্গাপুর, কালিকাপুর, খাজরা, দুর্গাপুর, কালিকাপুর খাজরা, রাউতাড়া, কাপসন্ডা ও বড়দল মৌজার) ১০ হাজার (আনুঃ) বিঘা জমির চাষাবাদ ব্যাহত হয়। যার ফলে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবন ও জীবিকার একমাত্র অবলম্বন তাঁদের একমাত্র আমন ধানের জমি আজ ফসলশুণ্য খাঁ-খাঁ বিরান ভূমিতে পরিনত হয়েছে।
খাজরা ইউনিয়নের মধ্যভাগ দিয়ে বয়ে যাওয়া 'ক' তফশীলভূক্ত (ক) চেউটিয়া খাল (খ) কাটাখালি খাল (গ) পবনা খাল (ঘ) দেয়াবর্ষিয়া খাল (৩) মৌলোবাদাল ও (চ) তালতলা নামক খালসহ অন্যান্য জলাধার সমূহের দেয় ডিসিআর  স্থায়ীভাবে রদ ও রহিত করে উক্ত আমন ধান চাষের ১০ হাজার বিঘা জমির জলাবদ্ধতা নিরসন করা এখন সময়ের দাবি। জলাবদ্ধতা নিরসনের জন্য নাব্যতা হারানো কালকী লুইসগেটের বিকল্প হিসেবে চেউটিয়া খালের পশ্চিমে খোলপেটুয়া নদীতে অথবা কাটাখালি খালের কপোতাক্ষ নদে জরুরী ভিত্তিতে স্লুইসগেট স্থাপনের জন্য সংশ্লিষ্ট দপ্তর সমূহকে সদয় আদেশ পূর্বক ক্ষতিগ্রস্ত হাজার হাজার প্রান্তিক চাষীদের মুখে পূণরায় হাসি ফেরাতে আকুল আবেদন জানানো হয়।
ভূমি মন্ত্রী সাতক্ষীরা জেলা প্রশাসককে সরজমিনে তদন্ত করে বাস্তবতা নির্নয়ে কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তার মতামত চেয়েছেন এবং খাল ইজারায় যদি ক্ষতি হয় তবে মন্ত্রণালয়ের মতামত স্বাপেক্ষে বন্ধ করা যেতে পারে মর্মে জেলা প্রশাসকের জরুরী মতামত জানতে চেয়েছেন বলে আবেদন কারীদের সূত্রে জানাগেছে

Tag
আরও খবর