জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বালিথায় অর্ধ লক্ষ টাকার সরকারি গাছ কর্তনের অভিযোগ

বালিথায় অর্ধ লক্ষ টাকার সরকারি গাছ কর্তনের অভিযোগ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহ সড়কের বালিথা গ্রামের সরকারি রাস্তার উপর থেকে শুক্রবার সরকারি ছুটির দিনে প্রকাশ্যে অর্ধ লক্ষ টাকা দামের একটি আকাশমনি গাছ কর্তন করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বালিথা গ্রামের সামছুদ্দীন সরদারের পুত্র মোঃ আব্দুর রহিম সরদার এবং শিমুলবাড়ীয়া গ্রামের মৃত ইমান আলী গাজীর পুত্র আবুল বাশার গাজী ব্যাংদহ সড়কের বালিথা গ্রামের সাবেক চেয়ারম্যান মোঃ সামছুর রহমানের বাড়ির পাশের সরকারি রাস্তার উপর থেকে জেলা পরিষদের আওতাধীন একটি বড় আকারের আকাশমনি গাছ ১মার্চ শুক্রবার সরকারি ছুটির দিনে সকালে কর্তন করতে থাকে। 

এসময় আব্দুর রহিম সরদার জানান, আমরা জেলা পরিষদের লিখিত অনুমতি নিয়ে এবং এলাকার সবাইকে বলে সরকারি ১টি আকাশমণি গাছ কেটে নিচ্ছি। এসময় আবুল বাশার জানান, এই গাছ আমি লাগিয়েছি, আমার জমির সামনে হওয়ায় আমার জমিতে ভালো ফসল হয় না। এছাড়া জেলা পরিষদ যখন গাছ লাগিয়েছিল তখন আমাদেরও একটা অংশ দিতে চেয়েছিল কিন্তু তারা তো ভাগ দেয়নি। 

বিষয়টি জানতে জেলা পরিষদের এক কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমি এ বিষয়ে কিছু জানিনা, খোজ নিয়ে দেখছি। জেলা পরিষদের গাছ কেটে নিলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় ইউপি সদস্য মোঃ আরশাদ আলী জানান, আমি অসুস্থ বাড়িতে শুয়ে আছি, গাছ কাটার বিষয়ে আমি কিছু জানিনা। সচেতন এলাকাবাসী অবিলম্বে সরকারি গাছ কর্তনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


Tag
আরও খবর