জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে চুড়ান্ত তালিকায় লড়বেন ১৩ পদের বিপরীতে ২৭ জনঃ নির্বাচন ৭ই মার্চ

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে চুড়ান্ত তালিকায় লড়বেন ১৩ পদের বিপরীতে ২৭ জনঃ নির্বাচন ৭ই মার্চ
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে এবছর ১৩ পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার নির্বাচন কমিশন ২৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন। আগামী ৭ মার্চ সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে। নির্বাচন কমিশন সুত্রে আরো জানা গেছে, এবছর সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সর্বমোট ৪৮৪ জন ভোটার আগামী ৭ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবছর সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির ১৩ টি পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে সভাপতি পদে- শেখ আব্দুল মান্নান বাবলু ও মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি পদে মোঃ রমজান আলী, কাজী শাহাদাত হোসেন মাসুম, তুষার কান্তি রায় ও আব্দুর রহমান (২), সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম বাবু, মোঃ আবু সাঈদ ও মোঃ আব্দুল জলিল , যুগ্ন সম্পাদক পদে আবু সাঈদ (৩) ও দেবাশীষ কর্মকার, সহ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন ও মোঃ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শামীম আক্তার মিরান মুকুল ও কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে নরেশ মল্লিক ও মোঃ শফিকুল ইসলাম এবং সদস্য পদে আবু সাঈদ বিশ্বাস, মেহেদী হাসান, মনোজ কুমার বিশ্বাস, পলাশ রায়, গোলাম হোসেন মিলন, বিধান চন্দ্র, আব্দুস সামাদ, মোঃ আব্দুল হাকিম, মোঃ গোলাম রব্বানী আলম ও মোঃ শামসুর রহমান নির্বাচনে লড়ছেন। ইতিমধ্যে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালত পাড়ায় সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে। ব্যানার, পোষ্টার, ফেষ্টুন ও প্লাকার্ডে ছেয়ে গেছে আদালত চত্বর। চায়ের ষ্টল গুলোতে প্রার্থী ও ভোটারদের উপচে পড়া ভীড়ে বেশ খুশি চায়ের দোকানদাররা।প্রার্থীরা শুধু এখানেই থেমে নেই, দিন- রাত ছুটে চলেছে এক ভোটার থেকে অন্য ভোটারের বাড়িতে। প্রার্থীরা দলবল নিয়ে ভোটারদের বাড়িতে যাওয়ায় সাধারণ ভোটাররাও বেশ আনন্দিত। এবছর এড. আল মোঃ আব্দুস সবুরকে প্রধান নির্বাচন কমিশনার করে মোট ৮ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হল- এড. স ম মমতাজুর রহমান মামুন, এড. আ ক ম শামছুদ্দোহা খোকন, এড. এস এম আমজির হোসাইন, এড. এস এম আবুল বাশার, এড. ফকরুল আলম বাবু, এড. মোস্তাফিজুর রহমান অনিক, এড. এম এম আব্দুস সালাম।
Tag
আরও খবর