জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জ বিন্দু’র উদ্যোগে মাদ্রাসা ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠিত

কালিগঞ্জ বিন্দু’র উদ্যোগে মাদ্রাসা ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠিত

 কালিগঞ্জে বিন্দু’র উদ্যোগে মাদ্রাসা ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠিত


সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা শতাধিক মাদ্রাসা ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। আজ মঙ্গলবার ২৭ শে ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে উপজেলা সদর হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে এ ন্যাপকিন বিতরণ করা হয়।বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রোগ্রাম অফিসার (জেন্ডার) মোহাম্মদ শাহিনুর ইসলামের সভাপতিত্বে ন্যাপকিন বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আসাদুজ্জামান।

নারীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পরামর্শ প্রদান করেন বিন্দুর প্রোগ্রাম অফিসার (পরিবেশ) কানিজ শাইমা আঁখি।এসময় তিনি বলেন, নারীদের পিরিয়ডকালীন সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে বিন্দু কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুলে ছাত্রীদের জন্য স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

দেশে এখন মাত্র এক-তৃতীয়াংশ নারী পিরিয়ডকালীন সুরক্ষায় স্যানিটারি প্যাড ব্যবহার করে। বাকিরা অস্বাস্থ্যকর উপায় বেছে নেওয়ায় বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তাই এ বিষয়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি বলে জানান তিনি।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, মাদ্রাসার সহকারী শিক্ষক সালমা পারভীন, আসমা খাতুন, অফিস সহকারী লিলি খানম সহ আরো অনেকে।

আরও খবর