জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় পাইকারি ও খুচরা বাজারে গমের দাম বেড়েছে

সাতক্ষীরায় পাইকারি ও খুচরা বাজারে গমের দাম বেড়েছে



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরায় পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে গমের দাম। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়াকে এর পেছনে দায়ী করছেন ব্যবসায়ীরা। এক থেকে দেড় মাসের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ৩-৪ টাকা পর্যন্ত। সাতক্ষীরা জেলা সদরের বাণিজ্যিক এলাকা সুলতানপুর বড় বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। ব্যবসায়ীরা বলছেন, ভোমরা বন্দর দিয়ে গম আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে।

সুলতানপুর বড় বাজারের খুচরা গম বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সাগর স্টোরে গতকাল গম বিক্রি হয় ৪২ টাকা কেজি দরে, যা দেড়-দুই মাস আগেও ৩৭-৩৮ টাকা দরে বিক্রি হয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মাদ মনিরুল ইসলাম জানান, সরবরাহ অপ্রতুল থাকায় দাম বেড়েছে শস্যটির। তবে নতুন গম বাজারে ওঠার পাশাপাশি ভোমরা বন্দর দিয়ে আমদানি শুরু হলে দাম কমে যাবে।

অন্যদিকে জেলার পাটকেলঘাটা বাজারের গম বিক্রয় ও আটা উৎপাদন মিল মেসার্স মুকন্দ ফ্লাওয়ারের স্বত্বাধিকারী গোবিন্দ সাধু জানান, ভোমরা বন্দর দিয়ে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রতি গমের দাম কিছুটা বেড়েছে। দেড়-দুই মাস আগে যে গম ৩৫-৩৬ টাকা দরে বিক্রি হয়েছে, তা এখন ৩৮-৩৯ টাকা দামে বিক্রি হচ্ছে।

ভোমরা বন্দরের গম আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত সরকার গম রপ্তানি বন্ধ ঘোষণা করে। মূলত এ কারণেই ভোমরা বন্দর দিয়ে গম আমদানি বন্ধ আছে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মাদ সাইফুল ইসলাম জানান, চলতি ২০২৩-২৪ মৌসুমে ২ হাজার ৫০০ টন উৎপাদন লক্ষ্য নিয়ে ৬৭৩ হেক্টর জমিতে গম আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১০০ হেক্টর কম। গত মৌসুমে জেলায় ৭৬৩ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল বলে জানান তিনি।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ আব্দুল্লাহ জানান, শুধু গম নয়, অন্যান্য কৃষিপণ্যেরও অযৌক্তিকভাবে দাম বাড়ালে ব্যবস্থা নেয়া হবে। গমের দাম বাড়ার প্রকৃত কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেয়া হবে। আসন্ন রমজানে সব ধরনের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসন সর্বদা বাজার মনিটরিং করছে।


Tag
আরও খবর