জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৫হাজার মেট্রিক টন

সাতক্ষীরায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৫হাজার মেট্রিক টন



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা সদর উপজেলায় চলতি মৌসুমে আম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ২শত ৪৫ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার মেট্রিক টন এবং রপ্তানির ৪০০ মেট্রিক টন। তবে আগাম বৃষ্টিতে ক্ষতির শঙ্কার কথা জানালেন উপজেলা কৃষি অফিস।


তথ্য সূত্রে, আমের উৎপাদন মূলত আবহাওয়ার উপর নির্ভর করে। চলতি মৌসুমে আবহওয়া অনুকূলে না থাকায়, গাছে আমের মুকুল আসতে দেরী হয়েছে। তবে আমের উৎপাদন বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস। সাতক্ষীরা সদর উপজেলা থেকে গত বছর ১৮০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়। তবে ২০২৩-২৪ অর্থ বছরে বিদেশে ৪০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সদর উপজেলার বিভিন্ন আমের বাগান ঘুরে দেখা যায়, কোন কোন গাছে আমের মুকুল এসেছে কোন গাছে এখনো আমের মুকুল আসে নাই। 


আম চাষী মোঃ রফিকুল এর সাথে কথা হলে তিনি বলেন, আমার বাগানে সব হিম সাগর আম গাছ। গত বছর আমি মণ প্রতি ২২০০ টাকা আম বিক্রি করেছি। তবে এবার উৎপাদন উপকরণের দাম অনেক বেড়ে গেছে যা নিয়ে আমি চিন্তিত। স্থানীয় কৃষি অফিস থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি এবং তাদের পরামর্শে আমি গাছগলো পরিচর্যা করছি।


এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন বলেন, আগাম বৃষ্টির জন্য আমের কিছুটা ক্ষতি হবে। তবে আমরা আম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রতিটা বাগান মালিককে আমরা পশিক্ষণ দিয়েছি। আবহাওয়া অনুকুলে থাকলে চলতি মৌসুমে আমরা ৪০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করতে পারবো।


Tag
আরও খবর