জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কার্যালয় উদ্বোধন

কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কার্যালয় উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা শাখা কমিটির কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ২৬ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় উপজেলার কলেজ মোড়ে এ অফিসের উদ্বোধন করা হয়।জাতীয় সাংবাদিক সংস্থা’র কালিগঞ্জ উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য ও উদ্বোধন করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু ও জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন। এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি প্রভাষক সেলিম শাহারিয়ার, যুগ্ম সম্পাদক মারুফ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ এসএম শাহাদাত হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ, প্রচার সম্পাদক মুনসী আরাফাত আলী, নির্বাহী সদস্য আব্দুস সাত্তার, জিএম সাগর হোসেন, সাংবাদিক ইমরান আলী প্রমুখ। জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির সকলকে মিষ্টি মুখ করান কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। 


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বক্তাগন বলেন আধুনিক যুগে সকলকে সততা ও নিষ্ঠার সাথে সংবাদ সংগ্রহ এবং পরিবেশন করে তা জন সম্মুখে তুলে ধরতে হবে। ভালো কাজের সাথে থাকলে শত্রু তৈরী হবে এমনটা জেনেই আগামীতে আরও সুচারুভাবে চলতে হবে।জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের কম্বল মাঝে বিতরণ, করোনাকালে অক্সিজেন সেবা প্রদান, জন সচেতনতায় প্রচারণা, অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদানসহ অনেক জনহিতকর কার্যে প্রশংসা কুড়িয়েছে।তাদের এই ধারাবাহিকতা যেনো বজায় রাখতে পারে এই আশাবাদ ব্যাক্ত করেন। একইসময়ে সংস্থা’র সকল সদস্যদের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপন ঘটে। পরে সেখানে উপস্থিত সকলকে আপ্যায়নের করা হয়।


আরও খবর