জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় প্রতিটি উপজেলায় হবে কম্পিউটার ল্যাব-জুনায়েদ আহমেদ পলক

সাতক্ষীরায় প্রতিটি উপজেলায় হবে কম্পিউটার ল্যাব-জুনায়েদ আহমেদ পলক

সাতক্ষীরায় প্রতিটি উপজেলায় হবে কম্পিউটার ল্যাব-জুনায়েদ আহমেদ পলক


সাতক্ষীরায় স্বল্প সময়ের মধ্যে তরুন তরনীদের জন্য ১৩০কোটি টাকা ব্যায়ের স্বল্প সময়ের শেখ কামাল ডিজটাল কম্পিউটার ল্যাব তৈরি হবে। সেখানে ট্রেনিং সেন্টারে প্রতিবছর ২ হাজার শিক্ষার্থীদের প্রশিক্ষন করা হবে। এছাড়া সাতক্ষীরার ৭উপজেলায় কম্পিটার ল্যাব হবে।সেখান থেকে প্রতিবছর২৫হাজার নারী উদ্যোক্তা তৈরি হবে। আগামী ছয় মাসের মধ্যে সাতক্ষীরা জেলার,স্কুল কলেজ, মাদ্রাসা ভুমি অফিসে হাই স্প্রিড ইন্টার নেট সেবা দেওয়া হবে। খুব শিগ্রই দেশের মানুষ অল্প মূল্যে হাই স্প্রিড ইন্টারনেট সেবা পাবে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশে স্মার্ট পোষ্ট অফিসে স্মার্ট সার্ভিস পয়েন্ট করা হবে। নারীরা সমাজে যেন পিছিয়ে না পড়ে প্রধানমন্ত্রী সে উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরো বলেন,কেউ বিশ্বাস করেনি মাত্র ১৩ বছরের বাংলাদেশ ডিজিটাল হবে। এর অবদান জননেত্রী শেখ হাসিনার দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের। সাতক্ষীরায় বসে রপ্তানি আয় করা সম্ভব আয় করা সম্ভব সেটা নারীরা প্রমাণ করেছে।জেলার ৭৮টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার একজন পুরুষের পাশাপাশি নারী সেবা দিয়ে আসছে।বর্তমানে দেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্টানে অর্ধেক নারী দেখতে পাবেন।নেপালিনান বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব।আমার জন্ম নাটরের সিংড়া উপজেলার ছোট একটি গ্রামে । আমি ছেলে বেলায় দেখেছি কোন পরিবারে কন্যা সন্তান জন্ম নিলে তারাপরিবারে বোঝা বলে মনে করত। ২০০৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছিলেন,এইচ এস সি পাশের পর একজন তরুনীর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে পারবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে নারী কোটা থাকবে। জননেত্রী শেখ হাসিনার একটা সিদ্ধান্ত বদলে দিয়েছে সামাজিক পেক্ষাপট।নারীরা বর্তমানে পরিবারের একটি সম্পদ। যৌতুকের অভিশাপ থেকে নারীদের বিরত রাখতে প্রধান মন্ত্রী সামাজিক ভাবে উদ্যোগ নিয়েছেন।তার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশে রুপান্তিত হতে চলেছে। শুক্রবার(২৩ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ অধিদপ্তরের আয়োজনে শিল্পকলা একাডেমিতে ল্যাপটপ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হার পাওয়ার প্রকল্পের উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩আসনের সাবেক সংসদ সদস্য আফম রুহুল হক, সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা -১আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি, জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম ফজলুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, তালা উপজেলার হারপাওয়ার প্রকল্পের প্রশিক্ষনরত শিক্ষার্থী টুম্পা খাতুন, সদর উপজেলার নাজমিন নাহার তাসমিন, কলারোয়ার চম্পক লতা প্রমূখ।এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং হারপাওয়ার প্রকল্পের প্রশিক্ষণ রত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনরত ২৪০জন শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরন করা হয়। এছাড়া ফাইটার বিমার তৈরির জন্য তালার বোরহান উদ্দীন নামে কে ল্যাপটপ উপহার দেওয়া হয়। একই সাথে তার এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আবিষ্কার উদ্ভাবন করার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী।

আরও খবর