জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা ভূমি অফিসের সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

সাতক্ষীরা ভূমি অফিসের সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ ২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, বিকাল ০৪ টায় সনাক কার্যালয়ে ‘সনাক-টিআইবি’র সহায়তায় সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসভিত্তিক ‘‘অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ-এসিজি কর্তৃক সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়নে ‘কমিউনিটি অ্যাকশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। সভায় এসিজি কর্তৃক কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রাপ্ত সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের বিভিন্ন সমস্যা, যেমন- হেল্প ডেস্ক এর নির্দেশক চিহ্ন না থাকা; ওয়েটিংরুমে ফ্যান না থাকা; অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির পদ্ধতি অকার্যকর; সেবা পেতে দীর্ঘসূত্রিতা; নারী বান্ধব অবকাঠামোর অভাব (ব্রেস্টফিডিং কর্নার, আলাদা টয়লেট ইত্যাদি); দালালের দৌরাত্ম্য; অনৈতিক লেনদেন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এবং সমাধানের জন্য সহকারি কমিশনার ভূমি এর সাথে অ্যাডভোকেসি করার পাশাপাশি প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) এর সাথে অ্যাডভোকেসি করার সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় বক্তারা বলেন, ‘ভূমি অফিসের অনিয়ম বন্ধ করার জন্য সর্বাগ্রে সেবাগ্রহীতাকে সচেতন হতে হবে। অনিয়ম নীরবে সহ্য না করে সেবাগ্রহিতাকে এর প্রতিবাদ করতে হবে। এ ক্ষেত্রে মিডিয়া কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনিয়মের শিকার সেবাগ্রহিতাদের নিকট থেকে অনিয়মের প্রমাণ সংগ্রহ করে তা নিয়ে কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি করতে হবে।’ সনাক এর ভূমি বিষয়ক উপকমিটির আহ্বায়ক মোঃ তৈয়েব হাসান সামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এসিজি’র সমন্বয়ক মোঃ অহিদুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সভাপতি হেনরী সরদার, সনাক এর ভূমি বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক ডাঃ সুশান্ত কুমার ঘোষ, ড. দিলারা বেগম, সনাক সহসভাপতি আব্দুস সামাদ, সদস্য পবিত্র মোহন দাশ, অধ্যক্ষ এসএম আঃ ওয়াহেদ, স্বদেশ এর নির্বাহী পরিচালন মাধব চন্দ্র দত্ত, মহিলা পরিষদ সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, উদীচী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাংবাদিক ও নাট্যকর্মী বরুন ব্যানার্জি, সাংবাদিক গাজী ফরহাদ, মোঃ হাবিবুর রহমান, মেহেরুন্নেছা খাতুন প্রমূখ। উপস্থিত ছিলেন ভূমি খাতের বিভিন্ন পর্যায়ের সেবাগ্রহিতা, ইয়েস ও এসিজি’র সদস্যবৃন্দ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মোঃ মনিরুল ইসলাম।
Tag
আরও খবর