জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুর্নীতির বিভাগীয় তদন্ত শুরু

সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুর্নীতির বিভাগীয় তদন্ত শুরু


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুল গনির বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। স্কুলের গাছ কেটে অর্থ আত্মসাত থেকে শুরু করে প্লিপের টাকা ভাগবাটোয়ারাসহ স্কুলের সীমানা প্রাচির বিক্রি নিয়েও নানা অভিযোগ এই শিক্ষা অফিসারের বিরুদ্ধে। এছাড়া শিক্ষক হয়রানীর অভিযোগ তো রয়েছে হরহামেশাই। সম্প্রতি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান সহকারী শিক্ষক প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রতিকার চেয়ে আবেদন করলে ঐ শিক্ষককে চরম হয়রানীর শিকার এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।


সাতক্ষীরা সদর উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ও গাছ বিক্রি করে অর্থ ভাগাভাগির অভিযোগের খবর স্থানীয়সহ বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় প্রকাশ হয়েছে। তারই রেশ কাটতে না কাটতে ফের শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুল গনির বিরুদ্ধে নিলাম ব্যতীত গাছ বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এবারের ঘটনা ঘোনা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।


একাধিক সুত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ঘোনা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক টাকার গাছ ও পুরাতন সীমানা প্রাচীর বিক্রি করে অর্থ ভাগাভাগি করেছে সংশ্লিষ্ট ক্লাস্টারের থানা সহকারী শিক্ষা অফিসার (এটিইও) মোঃ নজরুল ইসলাম ও শিক্ষা অফিসার আবদুল গনি।এ ঘটনার পর শিক্ষক সমাজ একেবারে অসহায় হয়ে পড়েছে। কারণ আবদুল গানির দুর্নীতিতে পূর্বে কোন সহকারী শিক্ষা অফিসার এমনভাবে প্রকাশ্যে মুহাম্মদ আবদুল গনির দুর্নীতির সঙ্গী হয়নি। এরফলে আবদুল গনির দুর্নীতি ও অনিয়মের হাত আরো শক্তিশালী হয়েছে বলে মনে করেন শিক্ষকরা। সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের বন্ধু, ভাই ও আত্মীয় স্বজন প্রশাসনের উচ্চ পর্যায়ে চাকরি ও রাজনীতি করার সুবাদে তিনি নিয়মিত অফিস করেন না। সপ্তাহে ২/১দিন দুপুরের দিকে অফিসে এসে স্বাক্ষর করে চলে যান। 


যেটুকু সময় থাকে অন্যান্য সহকর্মীদের সাথে দাপটের সাথে খারাপ ব্যবহার করেন। শিক্ষা অফিসার তার সাথে তাল মিলিয়ে অফিস স্টাফ ও অফিসারদের শিক্ষকদের সামনে গালমন্দ ও তুচ্ছতাচ্ছিল্য করেন। এরফলে অফিসে প্রত্যেকের ক্ষোভ থাকলেও প্রশাসন নিশ্চুপ থাকায় তারা অসহায়। সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের বিরদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। নিলাম ব্যতীত গাছ ও ভবন বা অন্য কোন স্থাপনা বিক্রি অতীতে সাতক্ষীরা সদর উপজেলায় ঘটেনি। ২০২০ সাল হতে মুহা. আব্দুল গনির সুদীর্ঘ ৪ বছরের চাকরিকালে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে বলেন সাধারণ শিক্ষকসহ অন্যান্যরা।


সাতক্ষীরা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে সীমাহীন। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল এসব অবৈধ আয়ের ভাগ পেয়ে থাকেন। সাধারণ শিক্ষকরা এসব দূর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে হয়রনীর ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তারা শিক্ষা অফিসারের অনিয়ম-দূর্নীতির কাছে জিম্মি হয়ে পড়েছেন।


সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবদুল গনির সামাহীন দুর্নীতির ও অনিয়মের বিরুদ্ধে বর্তমানে একটি তদন্ত চলমান রয়েছে। খুলনা বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক কর্মকর্তা স্বাক্ষরিত শিক্ষা বিষয়ক এক পত্রে তার বিরুদ্ধে তদন্তরে নির্দেশনা দেওয়া হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১.০০ ঘটিকায় সাতক্ষীরা সদর উপজেলায় এই তদন্ত অনুষ্ঠিত হবে বলে সেই পত্রে উল্লেখ করেছেন।


ইতোপূর্বে মুহাম্মদ আবদুল গনির চরম দুর্নীতি ও অনিয়মের কারণে বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জে শাস্তিমুলক বদলি করা হয়। কোন এক অজানা কারণে তা রদ করানো হয় বলে জানান সাধারণ শিক্ষকরা।


সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবদুল গনি বলেন, আমার বিরুদ্ধে মহাপরিচালক বরাবর অভিযোগ হয়েছে কীনা আামার জানা নেই। সাধারণ শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবদুল গনির অপসারণের দাবি জানিয়ে বলেন, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছারিতার কারণে সাতক্ষীরা সদরের শিক্ষা অফিসার মুহাম্মদ আবদুল গনিকে বিচারের আওতায় আনা জরুরী। তাহলে শিক্ষা সমাজের উন্নয়ন হবে। স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসবে সাতক্ষীরায়।


সাতক্ষীরা সদরের ঘোনা কাজীপাড়া প্রাইমারি স্কুলে এধান শিক্ষক মোঃ আমিনুর রহমান বিদ্যালয়ের গাছ কাটার কথা অস্বীকার করেন। এসময় তাকে গাছ কাটার ছবি সম্পর্কে জানানো হলে বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। সাতক্ষীরা সদরের ঘোনা কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা তিনি ফোন রিসিভ করেননি। সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলার কাছে সীমাহীন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনির বিরুদ্ধে জানতে চাইলে বিষয়টি আামার জানা নেই। তবে দুর্নীতির ব্যাপারে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব বলে আশ্বাস দেন। সাতক্ষীরা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামালের সাথে তার ব্যবহারিত মুঠোফোন বা সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।


Tag
আরও খবর