জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগর বুড়িগোয়ালিনীতে ধরা পড়লো ২৪ কেজি ওজনের দাতিনাভোল

শ্যামনগর বুড়িগোয়ালিনীতে ধরা পড়লো ২৪ কেজি ওজনের দাতিনাভোল


সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী দাতিনাখালী এলাকার শুকুর আলী ও বাবুর জালে ধরা পড়ে ২৪ কেজি ৪০০ গ্রাম ওজনের এক মোদ্দা দাতিনা ভোল মাছ। শ্যামনগরের মুন্সীগঞ্জ এলাকার আবু মূসাসহ আরো কয়েক জন মাছ ব্যবসায়ী মাছটির দাম বলেছেন পাঁচ লাখ বিশ হাজার টাকা। তবে জেলেরা মাছের দাম চেয়েছেন সাড়ে ছয়লাখ টাকা। সোমবার দূপুর পর্যন্ত এই মাছ বিক্রি হয়নি বলে জানিয়েছেন জেলে বাবু।


এবিষয়ে জেলে বাবু বলেন, আমার জীবনে এই প্রথম ভোল মাছ পেয়েছি। মাছটি পেয়ে আমারা খুব খুশি হয়েছিলাম। কিন্তু মাছ ব্যবসায়ীদের সিন্টিকেটের কারনে দাম উঠেছে কম। বাবু আরো বলেন বাইরে থেকে এই মাছ কিনতে পার্টি আসতে দিচ্ছেনা স্থানীয় মাছ ব্যবসায়ীরা। সেজন্য পাঁচ লাখ বিশ হাজার টাকার বেশি দাম উঠছে না। উক্ত মাছ ছাড়াও জেলেদের জালে ধরা পড়েছে লাউ ভোল ও জাত ভোল মাছ। ইতোমধ্যে একলাখ ছিয়াআশি হাজার টাকায় উক্ত মাছ বিক্রি হয়েছে।


দাতিনাভোল মাছের এই অস্বাভাবিক দাম সম্পর্কে জানতে চাইলে মাছ ব্যবসায়ী আবু বাক্কার বলেন এই মাছের ফুলকোর দাম অনেক বেশি হওয়ায় মাছটির দাম বেশি। তারা আরো জানায়, এই মাছ থাইল্যান্ড, চায়নাসহ বিভিন্ন দেশে অনেক উচ্চ মূল্যে বিক্রি হয়। এদেশের মানুষ এই মাছের ফুলকো দিয়ে চুপ্স বানিয়ে খায়। এর ফুলকো সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম হতে পারে বলে ধারণা করা হয়েছে। এই দাতিনাভোল মাছটি বিক্রি না হওয়ার কারন জানতে চাইলে শুকুর আলী বলেন সঠিক দাম হচ্ছেনা বলে মাছটি বিক্রি করা হয়নি। তবে বাইরের বড় পার্টির সাথে যোগাযোগ করা হচ্ছে। শুকুর আলী আরো বলেন মাছটির সঠিক দাম হলেই ছেড়ে দেব।


Tag
আরও খবর