জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরার শ্যামনগরে কলেজ ছাত্রীকে ধর্ষণ, ইউপি সদস্য সহ আটক ২

সাতক্ষীরার শ্যামনগরে কলেজ ছাত্রীকে ধর্ষণ, ইউপি সদস্য সহ আটক ২


সাতক্ষীরার শ্যামনগরে এক কলেজ ছাত্রীকে প্রকাশ্য দিবালোকে জোর পূর্বক অপহরণ করে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় ভিকটিম ছাত্রীর মাতা দুই জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শ্যামনগর থানার ওসি (তদন্ত) মোঃ হাফিজুর রহমান তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোমবার ভোর ৪টার দিকে সাবেক ইউপি সদস্য সহ দুই জনকে আটক করেছেন। এর আগে গত ৮জানুয়ারী কলেজে যাওয়ার পথে বেলা ১১টার দিকে ঐ ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করা হয়।


আটককৃতরা হলেন, উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর গ্রামের শাজাহান শেখের ছেলে খানজাহান আলী (২২) ও একই গ্রামের ইসাহাক আলী মল্লিকের ছেলে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রাক্তন সদস্য মোঃ মেস্তাফিজুর রহমান বকুল। মামলাসূত্র মতে, ঐ ছাত্রী কলেজ যাওয়া আসার পথে খানজাহান আলী ও তার বন্ধু মোস্তাফিজুর রহমান প্রায় উতাক্ত করত। বিষয়টি পারিবারিকভাবে একাধিকবার শালিস বৈঠকে কোন সুরাহ হয়নি। এক পর্যায়ে আসামীরা ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে ঘটনারদিন দলবদ্ধভাবে মোটর সাইকেল যোগে ছাত্রীকে অপহরণ করে এবং দীর্ঘ এক মাস আটকে রেখে ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে।


শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিম ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে। আটক আসামীদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।


Tag
আরও খবর