জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরার কালিগঞ্জে সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুরাইয়া আফরোজ সুমির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুরাইয়া আফরোজ সুমির মতবিনিময় সভা অনুষ্ঠিত


সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুরাইয়া আফরোজ সুমী কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব, কালিগঞ্জ প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

আজ রবিবার ১১ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১২ টার দিকে রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুরাইয়া আফরোজ সুমী বলেন, আমি একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান।

 বর্তমানে পারিবারিক কর্মকান্ডের পাশাপাশি আমি বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত হয়ে মানুষের কল্যাণে কাজ করছি। আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে বৃহৎ পরিসরে মানুষের সেবা করার সুযোগ পাবো। সুরাইয়া আফরোজ সুমী আসন্ন নির্বাচনে বিজয়ী হতে গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষের দোয়া, আশির্বাদ ও সমর্থন কামনা করেন।  মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক ও কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমান, সদস্য বাবলা আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কার্যনির্বাহী সদস্য মোখলেসুর রহমান মুকুল, রিপোর্টার্স ইউনিটির তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম মামুন, সদস্য নজরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, সদস্য মো: আবু বক্কর সিদ্দিক, মোল্যা আব্দুস সালাম, মো. শের আলী, আব্দুল মাজিদ, অনলাইন প্রেসক্লাবের সদস্য এস এম তাজুল হাসান সাদ প্রমুখ। 

প্রসঙ্গত, সুরাইয়া আফরোজ সুমী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার এবং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর  একমাত্র কন্যা। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিট এর সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

আরও খবর