জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির খাজরা ও বড়দলে ১০ গ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল উন্মুক্তের দাবি এলাকা বাসির।

আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের ১০ গ্রামের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেট সংলগ্ন খালগুলো উন্মুক্ত করার দাবি জানিেেছন এলাকাবাসি।উপজেলার খাজরা ইউনিয়নের পশ্চিম খালিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চেউটিয়া টু খাজরা সড়কে ভূক্তভোগী এলাকাবাসীর আয়োজনে ঘন্টা ব্যাপী এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার।মানববন্ধনে খাজরা ইউনিয়নের ফটিকখালি, গজুয়াকাটি, খালিয়া, পশ্চিম খাজরা, দেয়াবর্ষিয়া, পিরোজপুর, রাউতাড়া, কাপসণ্ডা ও বড়দল ইউনিয়নের বাইনতলা, পাচপোতা সহ বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত সহস্রাধিক জমির মালিকগন অংশ গ্রহন করেন।।  এলাকা বাসি বলেন বিগত  ২/৩ বছর ধরে জলাবদ্ধতা এবং গত এক বছর যাবত লবনাক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হওয়ায় ধান্য চাষ একেবারেই বন্ধ হয়ে পড়েছে আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের প্রায় ৩ হাজার একর  আমন ধানের আবাদি জমি। এক ফসলি জমি হওয়ায় এই এলাকায় খাদ্য সংকটে পড়ে বিকল্প কর্মসংস্থানের জন্য বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে স্থানীয় মধ্যবিত্ত থেকে শুরু করে নিন্ম মধ্যবিত্ত ও দরিদ্র  পরিবারের মানুষ। পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য আমরা বিভিন্ন মহলে ও জনপ্রতিনিধির কাছে দেন দরবার করেও  অদ্যবধি কার্যকরি কোন পদক্ষেপ নেয়া হয়নি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার  কারনে জলাবদ্ধতার একমাত্র অন্তরায় স্লুইস গেট সংলগ্ন খালগুলো উন্মুক্ত করার দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।২০২৩ সালে কোন ফসল ঘরে তুলতে পারিনি তাই পরবর্তী ফসল নির্বিঘ্নে চাষাবাদ করতে এখন প্রয়োজন পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা।  উল্লেখ্য গত আষাঢ় মাস থেকে অতিবৃষ্টি ও লবন পানির ঘের মালিকদের নিষ্কাশিত লবনাক্ত পানিতে আমরা ডুবে আছি। সংশ্লিষ্ট এলাকার পানি কালকি স্লুইস গেট দিয়ে এতদিন নিষ্কাশিত হতো। কিন্তু বড়দলের কপোতাক্ষ নদের নাব্যতা হারিয়ে স্লুইস গেটের মুখে অতিরিক্ত পলি পড়ে গেট দিয়ে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তারপর কপোতাক্ষ নদ খনন কাজ চলমান থাকায় পানি নিষ্কাশনের এ পথ কার্যত বন্ধ হয়ে গেছে। তাই বিকল্প ব্যবস্থা নেয়া এখন সময়ের দাবি। স্থায়ী সমাধানের জন্য খোলপেটুয়া নদীর পাউবো'র বেড়ী বাঁধে চেউটিয়া খালের মুখে ৪ ব্যান্ড স্লুইস গেট নির্মাণ করতে হবে। যতদিন না হবে ততদিন পর্যন্ত বর্ষা মৌসুমে চেউটিয়া খালের নদী সংলগ্ন পবনা খালের নেটপাটা অপসারণ করে আনুলিয়া ইউনিয়নের মনিপুর গ্রামের হরিমর্দন গেট পর্যন্ত উন্মুক্ত করতে হবে। এছাড়া দেয়াবর্ষিয়া খাল, পুকুরের খাল ও ঝোরের খালের নেটপাটা অপসারণ করলে ফটিকখালি বিলের পানি নিষ্কাশন করা সম্ভব হবে। জলাবদ্ধতার কারণে গত বছর ১০ হাজার বিঘা জমির মালিকরা ধান চাষাবাদ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও একবছর যদি চাষাবাদ না করতে পারে তাহলে বিকল্প কর্মসংস্থানের জন্য ভূক্তভোগী এলাকাবাসীর বাড়ী ছেড়ে অন্যত্র যাওয়া ছাড়া উপায় থাকবে না।  দুর্ভোগ থেকে উত্তরণের জন্য চেউটিয়া খালের মুখে পাউবো'র বেড়ী বাঁধে স্লুইস গেট নির্মাণ ও খালের নেটপাটা অপসারণ করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ১০ গ্রামের মানুষ। #ক্যাপশান: আশাশুনির পশ্চিম খালিয়া স্কুল সড়কে স্থায়ী জলাবদ্ধতা নিরসনে মানববন্ধনের একাংশ।

Tag
আরও খবর