জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আওয়ামীলীগের সংরক্ষিত নারী আসনে সাতক্ষীরার ১৭জনসহ প্রার্থী ১৫৪৯


দ্বাদশ সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় ফরম কিনেছেন ১৫৪৯ জন নারী। সংরক্ষিত আসনের নির্বাচন উপলক্ষ্যে মোট ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। ৫০টি আসনের মধ্যে ৪৮টি আসনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


এদিকে সাতক্ষীরা থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে কমপক্ষে ১৭ জন নারী নেত্রী ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। এরমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মী, সাংস্কৃতিক কর্মী, সাধারণ আসনে মনোনয়ন পেয়ে জোটের কারনে নৌকা হারানো নেতার পরিবারের সদস্য ও জনপ্রতিনিধি রয়েছেন।


আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমে যুক্ত ছিলেন এমন একটি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও ৭০ এর প্রাদেশিক পরিষদ সদস্য, ঘাতকের গুলিতে নিহত দৈনিক পত্রদূত সম্পাদক ও আওয়ামী লীগ নেতা স.ম. আলাউদ্দিনের মেয়ে তনয়া লায়লা পারভীন সেঁজুতি, বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাতক্ষীরার কৃতি সন্তান ফাল্গুনী হামিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে পরবর্তীতে দলীয় নির্দেশে প্রত্যাহারকারী আসাদুজ্জামান বাবুর স্ত্রী রেহনুমা জেবিন রাখী, ২০১৪ সালের নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে জোটের কারনে প্রত্যাহারকারী তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের স্ত্রী কাকলি ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা হামিদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক ছাত্রলীগ নেতা মাকসুদা খানম মেধা, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীমা পারভীন রত্না। বিশিষ্ঠ সাংস্কৃতিক কর্মী চৈতালী মুখার্জী, জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎন্সা আরা, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক আয়শা সিদ্দিকী, যুব মহিলা আওয়ামী লীগের সাফিয়া পারভীন প্রমুখ।


এর আগে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। যা বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত চলে। শেষদিন দলটি ২১৭টি মনোনয়ন ফরম বিক্রি করে। বিপরীতে আয় করে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।


দ্বিতীয় দিন ৫২২টি ফরম বিক্রি করা হয়। এ থেকে মোট আয় হয় ২ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ১৬৭টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৪৭টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৭৮টি, সিলেট বিভাগ থেকে ২২টি, বরিশাল বিভাগ থেকে ৩৬ টি, খুলনা বিভাগ থেকে ৬৮টি, রংপুর বিভাগ থেকে ৬০টি এবং রাজশাহী বিভাগ থেকে ৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়।


প্রথম দিন বিক্রি করেছিল ৮১০টি ফরম। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ২৭৫টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৬২টি, চট্টগ্রাম বিভাগ থেকে ১৪৯টি, সিলেট বিভাগ থেকে ২৬টি, বরিশাল বিভাগ থেকে ৫৬টি, খুলনা বিভাগ থেকে ৭৭টি, রংপুর বিভাগ থেকে ৭৫টি এবং রাজশাহী বিভাগ থেকে ৯০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল।

Tag
আরও খবর