জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের পিঠা উৎসব ও নবীন বরণ

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের পিঠা উৎসব ও নবীন বরণ



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীনবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নবারুণ স্কুলের শিক্ষার্থীদের গ্রাম-বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।


নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের গর্বিত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, দেশ টিভির জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন ও চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিমুল ইসলাম, সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা, সহকারী শিক্ষক সাবিনা সারমিন, মোঃ আকতারুজ্জামান, মোঃ তৈবুর রহমান, এম, এম নওরোজ মোঃ ফারুক হোসেন, শাহীনা পারভীন, শামীম পারভেজ, রাবেয়া খাতুন, মোঃ সিরাজুল ইসলাম, নাজমা সুলতানা, রোজিনা বুলি, দেবব্রত কুমার মন্ডল, লিপিকা রানী মন্ডল, সাদিয়া আফরিন, আমেনা খাতুন।


পিঠা উৎসব ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের আঙিনায় স্টলগুলো সাজানো হয়েছে প্রায় ১০০ রকমের পিঠা দিয়ে। এসব পিঠার মধ্যে নকশি, চিতই, রস পিঠা, ডিম চিতই, দোল পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, পাকান, আন্দশা, কাটা পিঠা, ছিট পিঠা, মালাই পিঠা, পুলি পিঠা, পাতা পিঠা, তেলের পিঠা, চাঁদ পাকান পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা উল্লেখযোগ্য। পিঠা উৎসব উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। শিক্ষার্থীদের আবৃতি, গান, নৃত্য পিঠা উৎসবে আসা অথিতিদের মুগ্ধ করে।


নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের গর্বিত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী বলেন, পিঠা-পুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। শহর কেন্দ্রীয় জীবন জীবিকার কারণে এই দেশজ উৎসব কমে গেছে। পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালির নানা রকমের পিঠার সঙ্গে পরিচিত হতে পারে।


Tag
আরও খবর