জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির বাঁকড়ায় সুপেয় পানির প্লান্ট উদ্বোধন

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে বাঁকড়ায় সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারী) বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় রূপান্তর স্থাপিত প্লান্টটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধার অতিথি হিসাবে উপস্থিত থেকে প্লান্টের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ওয়াটার এইড বাংলাদেশের রেবিন চাকমা, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ এডাবটেশন প্রোগ্রামের ডিরেক্টর ফারুখ আহম্মেদ ও মরিচ্চাপ সুপেয় পানির প্লান্ট কাদাকাটির সভানেত্রী গীতা রায় (জয়িতা)। রূপান্তর আশাশুনির সুপারভাইজার শেখ রাজীব আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের পরিচিতি পর্বে টগর মহিলা দলের পরিচয় করিয়ে দেয়া হয়। মহিলা দলের সদস্যরা হলেন, অন্তরা মুনমুন রানী, কাকলী ইয়াসমিন, মোসলেমা খাতুন, তারমিন সুলতানা ও রোজিনা খাতুন। এই দল পানির প্লান্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষন করবে। প্লান্টের উৎপাদিত পানি বিক্রি থেকে উপার্জিত সমুদয় অর্থ নারী উদ্যোক্তাগণ তাদের জীবনমান উন্নয়নের কাজে লাগাবেন। এই প্রান্টের বৈশিষ্ট্য হলো, ভূগর্ভস্থ পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ করণ, প্লান্ট স্থাপনের পূর্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পানি পরীক্ষা ও সে অনুযায়ী প্রযুক্তি নির্বাচন করা হয়, ৬টি ধাপে পানি নিরাপদ করা, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক পানির গুণগতমান স্বীকৃত, ক্ষতিকর রাসায়নিক উপাদানমুক্ত ও পরিবেশ মান্ধব। উদ্বোধনী দিনে উপস্থিত প্রত্যেক পরিবারকে ১৫ লিটার পর্যন্ত পানি বিনামূল্যে বিতরণ করা হয়।
Tag
আরও খবর