জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল ফসলের অভিযোজন শীর্ষক কৃষক প্রশিক্ষণ

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল ফসলের অভিযোজন শীর্ষক কৃষক প্রশিক্ষণ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার বিনায় কৃষি বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে বাংলাদেশের লবনাক্তপ্রবণ উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল ফসলের অভিযোজন এবং উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি দুপুরে বিনা সাতক্ষীরা উপ-কেন্দ্র’র প্রশিক্ষণ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ কৃষি বিশ্ব বিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান।


অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ হাদিউজ্জামান, সাতক্ষীরা কৃষি গবেষণা কেন্দ্র ঊধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিমুল মন্ডল, ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ব্রাঞ্চ ম্যানেজার ধীরাজ মোহন রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, মিলন কুমার প্রমুখ।


প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক মন্দা সৃষ্টি হতে চলেছে সেক্ষেত্রে দেশের খাদ্য নিরাপত্তায় নিজেদেরকেই ভূমিকা রাখতে হবে। অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ বলেন, জমির চরিত্র অনুযায়ী জমির অবস্থা নির্ণয় করতে হবে। এবং সেই অনুযায়ী কৃষির প্রসার ঘটাতে হবে।


Tag
আরও খবর