জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরার কালিগঞ্জে অমর ২১ শে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জে অমর ২১ শে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন


সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ও শিক্ষক-শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে সাতক্ষীরার কালিগঞ্জে উদ্বোধন করা হলো অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা-২০২৪
সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ।

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে উদ্বোধনী দিনে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়। সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মো. আজাহার আলীর সভাপতিত্বে সংসদের স্পীকার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ। ‘উচ্চশিক্ষা সামাজিক বন্ধনকে বিচ্ছিন্ন করেছে’ বিষয়ের উপর সরকারি দলের উত্থাপিত বিলের পক্ষে বক্তব্য রাখেন সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কানিজ ফাতিমা কেয়া (মন্ত্রী), শেখ ইয়াসির আরাফাত (সংসদ উপনেতা) ও মালিহা মেহনাজ মুহী (প্রধানমন্ত্রী) এবং বিপক্ষে অবস্থান করেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পূজা রানী সরকার (হুইপ), আজমল হোসেন (বিরোধী দলীয় উপনেতা) ও মারিয়া সুলতানা (বিরোধী দলীয় নেতা)।

বিপক্ষে অবস্থানকারী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে উন্নীত হয় এবং সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে বিরোধী দলীয় নেতা মারিয়া সুলতানা।পরবর্তীতে ‘সোশ্যাল মিডিয় কিশোর অপরাধ বৃদ্ধিতে সবচেয়ে বেশী ভূমিকা রাখছে’ -এর উপর সংসদের বিল উত্থাপন করে সরকারি দল নলতা মাধ্যমিক বিদ্যালয়। এতে অংশগ্রহণ করে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া (মন্ত্রী), আবরার জাহিন (সংসদ উপনেতা) এবং রুবাইয়া ইসলাম (প্রধানমন্ত্রী)। বিলের বিপক্ষে বক্তব্য উপস্থাপন করেন বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সিনথিয়া সুলতানা (হুইপ), সুমা আক্তার (বিরোধী দলীয় উপনেতা) এবং তোহফা মেহজাবিন (বিরোধী দলীয় নেতা)। সরকারি দল নলতা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে উন্নীত হয়। সেরা বিতর্কিক নির্বাচিত হন রুবাইয়া ইসলাম। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কালিগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, জীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শ্যামাপদ দাশ এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসীম উদ্দীন।

উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্যসচিব অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোপাল চন্দ্র গাইন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমান, বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু হাসান, মাহবুবুর রহমান, রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্য শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা ভূমি অফিসের নাজির সরোয়ার হোসেন, আশেক মেহেদী প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বুধবার ৭ ফেব্রুয়ারী কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে চারটি মাধ্যমিক বিদ্যালয় এবং বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি রোকেয়া মনসুর মহিলা কলেজ ভেন্যুতে চারটি কলেজ ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা যায় ।

আরও খবর