জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

যতদিন চাকরি ততদিন অফিসকে দুর্নীতিমুক্ত রাখবো : নবাগত শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র

যতদিন চাকরি ততদিন অফিসকে দুর্নীতিমুক্ত রাখবো : নবাগত শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন শ্রী নারায়ন চন্দ্র মন্ডল। শিক্ষক সমিতির ফুলেল সংবর্ধনায় সিক্ত নবাগত সদর উপজেলা শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল। আমার চাকরি আছে আর মাত্র দেড় বছর। আমি যতদিন চাকরি করবো ততদিন আমার অফিসকে দুর্নীতিমুক্ত রাখবো। দুর্নীতির কালো থাবা আমার অফিসকে স্পর্শ করতে দেব না। কোন শিক্ষক-কর্মচারী হয়রানী হবে। কোন কাজ নিয়ে আমার অফিসে একবারের বেশি দুইবার যেতে হবে না। আমি সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সাতক্ষীরা সদর উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এ মুহূর্তে আমাদের বড় চ্যালেঞ্চ নতুন শিক্ষাক্রম বাস্তয়ন করা। 

সোমবার (৫ ফেবুয়ারি) দুপুরে নবাগত এই শ্রেষ্ঠ শিক্ষা অফিসারকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। এ উপলক্ষে সাতক্ষীরা পলাশপোল হাইস্কুলের হলরুমে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ নবাগত শিক্ষা অফিসারকে এ সংবর্ধনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক গাজী, সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজলা শাখার সভাপতি মোঃ মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্যা, প্রধান শিক্ষক আবুল কাশেম, প্রধাণ শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, প্রধান শিক্ষক এজাজ আহমেদ, প্রধান শিক্ষক কবির আহমেদ, প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবাল, প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান, নারায়ন চন্দ্র, প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক এস এম শহীদুল ইসলাম, জহুরুল ইসলাম, মোঃ রুস্তম আলী, মোঃ নাসিরউদ্দীন, মোঃ ইসরাইল আলম, দেবী সাধু, শামীম হোসেন, সফিকুর রহমান প্রমুখ।

তিনি বলেন, সাতক্ষীরা সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করে শিক্ষার গুনগত মানোন্নয়নে কাজ করবো। প্রত্যেকটি স্কুলে তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। স্কুলে শিক্ষার্থীদের শতভাগ হাজিরা নিশ্চিত করতে হবে। প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিদিন কমপক্ষে দুইবার ই-মেইল চেক করবেন।

বিশেষ করে মাউশি, শিক্ষা মন্ত্রণালয়, এনসিটিবি এবং যশোর শিক্ষাবোর্ডের ওয়েব সাইট দিনে দুইবার চেক করার নির্দেশনা দেন শিক্ষা অফিসার। শিক্ষার্থীদের আনন্দময় ও চিত্তাকর্ষক পাঠদান নিশ্চিত করতে ব্যবহারিক ক্লাস ও ক্লাসে শিক্ষা উপকরণ ব্যবহারে জোর দিতে হবে।

২০২৩ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়ন হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী যেন শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনের ঠিকানা খুঁজে পায় সেই লক্ষ্যে আমাদের কাজ করছি। শিক্ষার্থীদের দক্ষ, দেশপ্রেমিক, সুনাগরিক ও মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে সবার আগে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করে শিক্ষা বাতায়নে নতুন পালক যুক্ত করতে চাই। এজন্য শিক্ষকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এরআগে শিক্ষক নেতারা সদ্য বিদায়ী শিক্ষা অফিসারের বিভিন্ন অনৈতিক কার্যক্রমের তীব্র সমালোচনা করেন। পরে পলাশপোল হাইস্কুলের শিক্ষকদের পক্ষ থেকে নবাগত শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


Tag
আরও খবর