জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে ইউসিসিএ'র ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে ইউসিসিএ'র ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ রোববার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ) এর ৪১তম বার্ষিক সাধারণ সভা ইউসিসিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সাধারণ সভায় ইউসিসিএ লিমিটেড এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিআরডিবি’র জুনিয়র অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তানজিয়ারা খাতুন প্রমুখ। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক ইউপি সদস্য এসএম গোলাম ফারুক, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবুল কাশেম, সমবায়ী শেখ লুৎফর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ ক্যাটাগরিতে মনোনীত সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, শেখ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় উপজেলার ১০২ টি সমবায় সমিতির সমবায়ীদের উপস্থিতিতে ইউসিসিএ লিমিটেড এর ২০২২-২০২৩ সালের মূল কর্মসূচির ও আবর্তক তহবিলের (সমন্বিত) জমা-খরচের হিসাব বিবরণী প্রকাশ করা হয়।
Tag
আরও খবর