জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতি সভা

কালিগঞ্জে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতি সভা


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরা কালিগঞ্জে রোববার ৪ জানুয়ারী সকালে রাজস্ব অফিস চত্ত্বরে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও জ্ঞানভিত্তিক জাঁতি গড়ে তুলতে বিতর্ক প্রতিযোগিতার ভূমিকা অপরিসীম। এ উদ্দেশ্যকে সামনে রেখে সংসদীয় পদ্ধতিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগার কর্তৃক স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও রাজস্ব অফিস গণপাঠাগার’র সভাপতি মোহাম্মদ আজাহার আলীর সভাপতিত্বে ও গণপাঠাগার’র সদস্যসচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, একই কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্যামাপদ দাস, কাজী আলাউদ্দিন কলেজের সহকারী অধ্যাপক রাম প্রসাদ ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, গণপাঠাগার’র সদস্য আশেক মেহেদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গণপাঠাগার’র সদস্য শেখ শাওন আহমেদ সোহাগ সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪ টি মহাবিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ কবরে।



৬ ফেব্রুয়ারি কালিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে কারবালা মাধ্যমিক বিদ্যালয় বনাম কালিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় একই স্থানে নলতা মাধ্যমিক বিদ্যালয় বনাম মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ৭ ফেব্রুয়ারি কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় বনাম কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় একই স্থানে রতনপুর তারকনাথ মাধ্যমিক বিদ্যাপীঠ বনাম ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করবে। এছাড়া কলেজ পর্যায়ে ৮ ফেব্রয়ারি রোকেয়া মনসুর মহিলা কলেজ প্রাঙ্গনে কালিগঞ্জ সরকারি কলেজ বনাম কাটুনিয়া রাজবাড়ী কলেজ একই স্থানে রোকেয়া মনসুর মহিলা কলেজ বনাম নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ অংশগ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag
আরও খবর