জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা হাসপাতালে সাইকেল ও মোটর সাইকেল গ্যারেজে দুর্ব্যবহারসহ অতিরিক্ত অর্থ আদায়

সাতক্ষীরা হাসপাতালে সাইকেল ও মোটর সাইকেল গ্যারেজে দুর্ব্যবহারসহ অতিরিক্ত অর্থ আদায়



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আওতায় সাইকেল ও মোটর সাইকেল গ্যারেজ করা হলেও প্রতিনিয়ত হয়রানী ও দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে সাধারণ রোগীর স্বজনদের। কিছু বখাটে যুবকদের দ্বারা গ্যারেজটি নিয়ন্ত্রন করায় ইচ্ছামত অর্থ আদায় এবং রোগীদের স্বজনদের সঙ্গে বাকবিতন্ডাসহ অসভ্য আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও হাসপাতাল চত্বরে রোগী নিয়ে আসা ইজিবাইক ও ভ্যান চালকদের সাথে চরম দুর্ব্যবহার করে গ্যারেজ পরিচালনায় নিয়োজিত এসব বখাটে যুবকরা।

শুক্রবার ও শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আওতায় সাইকেল ও মোটর সাইকেল গ্যারেজে সাইকেল প্রতি ৫ টাকা এবং মোটর সাইকেল প্রতি ১০ টাকা নির্ধারিত থাকলেও এখন সাইকেল প্রতি ১০ টাকা এবং মোটরসাইকেল প্রতি ২০ টাকা হারে আদায় করা হচ্ছে।

হাসপাতাল চত্বরে সাইকেল ও মোটর সাইকেল গ্যারেজ হওয়ায় রোগির স্বজনদের সুবিধা হলেও বর্তমানে গ্যারেজ কর্তৃপক্ষের অসভ্য আচরণ আর অতিরিক্ত অর্থ আদায়ের ফলে ভোগান্তি বেড়েছে। হাসপাতালে ভর্তিকৃত রোগীর স্বজনরা বলেন, ৫/১০ মিনিটের জন্য যদি কেউ হাসপাতালে আসেন তার জন্য ২০ টাকা ভাড়া প্রদান করা কষ্টদায়ক। আর ভাড়া না দিলে তার সঙ্গে অসৌজন্যমুলক আচরণ করা দন্ডনীয় অপরাধ। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়কের নজর দেওয়া উচিৎ। প্রয়োজনে সমন্বয়ের মাধ্যমে সেবার মূল্য তালিকা স্থাপনের দাবী জানান তারা।

স্থানীয়রা জানান, এখানে গরীব ও সাধারণ মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন এবং ভর্তিকৃত রোগীর স্বজনরা প্রতিদিন কয়েকবার আসেন। প্রতিবার ২০ টাকা করে ভাড়া দেওয়া অনেকের জন্য কষ্টকর হচ্ছে এবং টিকিট না নিয়ে হাসপাতাল চত্বরে সাইকেল বা মোটরসাইকেল রাখা হলে যানবাহনের ক্ষতি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এব্যাপারে জানতে চাইলে দায়িত্বরত গ্যারেজ কর্মচারী জানান, ৪ লক্ষ টাকা দিয়ে গ্যারেজ লিজ নেওয়া হয়েছে। হাসপাতাল চত্বরে কোন সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক রাখলে টাকা আদায় করা হবে। সংবাদ সংগ্রহের কাজে হাসপাতাল চত্বরে আগত সাংবাদিকদের কাছ থেকেও টাকা আদায় করা হবে বলে জানান তিনি। গ্যারেজের বখাটে যুবকদের দ্বারা শুধু রোগীর স্বজনরা নয়, সংবাদ সংগ্রহে আসা সংবাদকর্মীরাও দুর্ব্যবহারের শিকার হচ্ছে।

শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে মোটর সাইকেল রেখে হাসপাতালের ভিতরে যান একজন সংবাদকর্মী। ৫ মিনিট পর ফিরে আসার সাথে সাথে গ্যারেজে কর্তৃপক্ষ ২০ টাকা দাবী করেন। এসময় সাংবাদিক পরিচয় দিলে বখাটে যুবকরা তেলে বেগুনে জ্বলে উঠে, বলতে থাকে সাংবাদিক আমরা পুষে থাকি, এসব সাংবাদিক আমাদের পকেটে থাকে। সংবাদ সংগ্রহের কাজে আসলেও টাকা দিতে হবে বলে জানিয়ে দেন এবং ২০ টাকা নেন। এব্যাপারে কোন তর্ক বিতর্কে না গিয়ে টাকা দিয়ে তিনি চলে আসেন।

হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সচেতন মহলের দাবী সাধারণ রোগীদের সুবিধার্থে সাতক্ষীরা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আওতায় সাইকেল ও মোটর সাইকেল গ্যারেজে সাধারণ মানুষ যাতে হয়রানী ও দুর্ব্যবহারের শিকার না হয়, সেজন্য সেবার মূল্য তালিকা স্থাপনসহ গ্যারেজ পরিচালনায় বখাটে যুবকদের অপসারণের দাবী জানিয়েছেন।


Tag
আরও খবর