জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনি আ'লীগ নেতাকর্মীদের সাথে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিমের মতবিনিময়


আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। মঙ্গলবার (৩০ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


মতবিনিময় কালে চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী চেয়ারম্যান মোস্তাকিম বলেন, আমি বিগত তিন-তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৫ বছর উপজেলার সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। জনগণের কথা ভেবে তাদের ইচ্ছায় আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছা পোষণ করছি। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার, প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তবিবুর রহমান তৈবার, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, ইউপি সদস্য এটিএম, রমজান আলী মোড়ল, শরিফুল ইসলাম সবুজ, আব্দুল হাকিম, সোহরাব হোসেন, হুমায়ুন কবির মন্টু, মিকাইল ইসলাম, পরেশ অধিকারী, আসমাউল হুসাইন, রজব আলী, ইদ্রিস আলী, লিটন সানা, আবুল কালাম, শোভনালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ আহমেদ নয়ন, স্বেচ্ছাসেবক লীগ নেতা অমিয় কুমার, আব্দুল আজিজ, যুবলীগ নেতা আব্দুস সামাদ, নুরুজ্জামান, বিপ্লবসহ ১১ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নেতাকর্মীরা সর্বসম্মতিক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো আলহাজ্ব এবিএম মোস্তাকিমকে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।


Tag
আরও খবর