জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ

গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক সংগঠন দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কাউন্সিল থেকে লোকমান হোসেন পাড়া পর্যন্ত সড়কের দুই পাশে ১০০টি সুপারি গাছের চারা রোপণ করেন সংগঠনের সদস্যরা। এ উদ্যোগের মাধ্যমে সড়কটির সৌন্দর্য যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি স্থানীয়দের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি। দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশন একটি অলাভজনক সামাজিক সংগঠন। সংগঠনটির সদস্যরা নিজেদের উদ্যোগ ও সঞ্চিত অর্থ দিয়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখা, বৃক্ষরোপণ, রক্তদান, অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা, শিক্ষামূলক ও ক্রীড়া কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সংগঠনটির সদস্যরা সম্পৃক্ত রয়েছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সংগঠনের উদ্যোগে স্থানীয় একটি রাস্তা মেরামতের কাজও করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে স্থানীয়রা বলেন, সড়কের দুই পাশে রোপণ করা গাছগুলো বড় হলে পুরো রাস্তার সৌন্দর্য অনেক বেড়ে যাবে। ভবিষ্যতে এটি এলাকার একটি আকর্ষণীয় স্থান ও পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পেতে পারে। তরুণদের এমন উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করে বলেন, সমাজের সবাই এগিয়ে এসে এসব ভালো কাজে সহযোগিতা করলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ নাসির উদ্দিন বলেন, “গতকাল আমি এই রাস্তা দিয়ে বাসায় যাওয়ার সময় দেখি রাস্তার অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। তখন জানতে চেয়েছিলাম, কাজগুলো কারা করেছে। পরে জানতে পারি, দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের যুবকেরা এসব কাজ করেছেন। তাদের এমন উদ্যোগ আমার খুব ভালো লেগেছে। আমি তাদের সঙ্গে কাজ করতে চাই। ভালো কাজের সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকব। গাছগুলো রোপণ করায় রাস্তাটির সৌন্দর্য অনেক বেড়েছে।” দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের সাধারণ সদস্য মোঃ রকি বলেন, “আমাদের ইয়ুথ ফাউন্ডেশন শুধু একটি সামাজিক সংগঠন নয়, আমরা সবাই একসঙ্গে কাজ করে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। রক্তদান, শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা চালিয়ে যেতে চাই। সমাজের মানুষের কাছ থেকে সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ভালো ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই।” সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবেন তারা। নিজেদের সামর্থ্য অনুযায়ী তরুণদের সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করে এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।
আরও খবর