জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা

দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা

দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা



রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত নারী ও শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা নিশ্চিত, স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং মানবপাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক সুরক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টায় দৌলতদিয়ায় পায়াকট বাংলাদেশ-এর প্রশিক্ষণ হলরুমে শাপলা মহিলা সংস্থার (এসএমএস) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত নারী ও শিশুদের প্রতি সমাজের নেতিবাচক মনোভাব পরিবর্তন, তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত এবং স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবনে ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবা প্রাপ্তি, বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং মানবপাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর আলোচনা হয়।


সোপান প্রকল্পের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার মো. খোরশেদ আলম সভাটি সঞ্চালনা করেন।


সভায় উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য সুমন গাঙ্গুলী, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মোশারফ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক মিয়া, পায়াকট বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজার মো. মজিবুর রহমান জুয়েল এবং গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব মো. মোজাম্মেল হক। এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুরা নানা সামাজিক, স্বাস্থ্যগত ও নিরাপত্তাজনিত ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের প্রতি বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠন ও কমিউনিটির সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচার প্রতিরোধ, শিশুদের সুরক্ষা এবং তাদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সহযোগিতার পরিবেশ তৈরি করা জরুরি।


সভায় নারী ও শিশুদের নিরাপদ জীবন, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিটি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক সহযোগিতা জোরদার এবং নারী ও শিশুদের সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে বলে সভায় জানানো হয়।


আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটানো এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে এ ধরনের কমিউনিটি উদ্যোগ অব্যাহত থাকবে।



আরও খবর