জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন

গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আক্কাস আলী হাই স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৩ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র একজন। এ ফলাফল নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়টির শিক্ষার মান ও শিক্ষার্থীদের ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর দৌলতদিয়া আক্কাস আলী হাই স্কুল থেকে ৩৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে মাত্র একজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীর নাম মোঃ ইমন শেখ। বাকি ৩২ জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়টির ফলাফল নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। এবং জামতলা দাখিল মাদ্রাসায় ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১জন পরিক্ষার্থী পাশ করেছে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে এত বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। শিক্ষার্থীদের পাঠদানের মান, নিয়মিত ক্লাস, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি, অভ্যন্তরীণ মূল্যায়নসহ সার্বিক শিক্ষা কার্যক্রম পর্যালোচনার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে দৌলতদিয়া আক্কাস আলী হাই স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, ‘বিগত দিনে আমাদের ফলাফল ভালোই ছিল। কিন্তু এবার ফলাফলের পরিস্থিতি অনেক খারাপ হয়েছে। সারা বাংলাদেশের ফলাফলও খারাপ হয়েছে, আমাদের স্কুলের ফলাফলও অনেক খারাপ হয়েছে। আমরা যথেষ্ট চেষ্টা করেছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না।’ এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস বলেন, উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার মোটামুটি ভালো, কিন্তু একটি মাত্র প্রতিষ্ঠানে পাশের হার খুবই কম, এটা দুংখজনক। শিক্ষাবিদ ও স্থানীয় অভিভাবকদের মতে, একটি বিদ্যালয়ে ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজনের উত্তীর্ণ হওয়া স্বাভাবিক ফলাফল নয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান ও ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। গোয়ালন্দ উপজেলা মোট পাশের হার এসএসসি পরীক্ষায় ৫৪.৮ %, দাক্ষিল পরীক্ষায় ৫৩.১২ % এবং ভোকেশনাল পরীক্ষায় ৩৫.০০%।
আরও খবর