জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া

গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া রাজবাড়ীর গোয়ালন্দে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত নৌযান শুমারি কার্যক্রমকে সামনে রেখে এ মহড়ার আয়োজন করা হয়। সোমবার (১০ আগস্ট) বিকালে দৌলতদিয়া লঞ্চঘাট থেকে লঞ্চযোগে নৌ মহড়া শুরু হয়ে উড়াকান্দা এলাকায় গিয়ে মহড়াটি শেষ হয়। মহড়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। নৌপথে শুমারি কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। এ সময় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোঃ রেজাউল করিম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। নৌযান শুমারি ২০২৬-এর মূল লক্ষ্য দেশের নৌযান সম্পর্কিত সঠিক ও হালনাগাদ তথ্য সংগ্রহ করা। শুমারির মাধ্যমে নৌযানের সংখ্যা, ধরনসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। এ তথ্য দেশের নৌপরিবহন খাতের উন্নয়ন পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসময় সংশ্লিষ্টরা বলেন, নৌযান শুমারি সফল করতে শুমারিকর্মীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা প্রয়োজন। পাশাপাশি নৌপথে শুমারি কার্যক্রম পরিচালনার সময় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর উদ্যোগে আয়োজিত এ নৌযান শুমারি আগামী ২০–২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। শুমারি কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
আরও খবর