জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় অভিযানে ৩৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় অভিযানে ৩৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় অভিযানে ৩৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস





 রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১৫ জুলাই) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

এ অভিযানে গোয়ালন্দ উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নৌ  ‍পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থান থেকে আনুমানিক ৩৩টি অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং প্রায় ২ হাজার মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে জব্দকৃত অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা জানান, নদীতে অবৈধ জাল ব্যবহারের ফলে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন হুমকির মুখে পড়ছে। এ কারণে মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলোট বলেন, “মৎস্য আইন বাস্তবায়ন এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আজকের অভিযানে ৩৩টি অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। অবৈধ জাল ব্যবহার করে কেউ যাতে মাছ আহরণ করতে না পারে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। মৎস্য সম্পদ সুরক্ষার্থে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মৎস্য বিভাগ জানিয়েছে, আইন অমান্য করে নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর