জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাজবাড়ীতে পদ্মা নদীতে বালুবাহী বাল্বহেডে চাঁদাবাজী, ৬ জন আটক

রাজবাড়ীতে পদ্মা নদীতে বালুবাহী বাল্বহেডে চাঁদাবাজী, ৬ জন আটক রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বালুবাহী বাল্বহেডে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ ও শিবালয় কোস্টগার্ডের যৌথবাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের জুরান মোল্লা পাড়ার মৃত রবিদাসের ছেলে সুমন দাস (৪৪), উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার ফেলু শেখের ছেলে সোহাগ শেখ। তাদেরকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়। এছাড়া অপর ৪ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। দৌলতদিয়া নৌ -পুলিশ সূত্রে জানা গেছে , ১১ মার্চ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে খবর পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মানিকগঞ্জের শিবালয় থানার কোস্ট গার্ডকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করে।  পরে তাদেরকে দৌলতদিয়া লঞ্চঘাটে নিয়ে আসলে গোয়ালন্দ উপজেলার সহকারি কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই আসামীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে এক মাসের কারাদন্ডাদেশ দেন। এছাড়া অপর চারজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ও সতর্ক করে ছেড়ে দেয়া হয়। এ সময় গ্রেফতারকৃত আসামি ও তাদের সহযোগীরা নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং ফাঁড়ির বিরুদ্ধে মানব বন্ধন করার হুমকি দেয়। এ ব‍্যাপারে গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, আটক ৬ জনের মধ্যে চিহ্নিত ২ জনকে শাস্তি প্রদান এবং ৪ জনের ক্ছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে দেড়ে দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর