জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ব‍্যাডমিন্টনে বিভাগীয় পর্যায়ে রাজবাড়ীর দিপু ও রবিউলের চমক

ব‍্যাডমিন্টনে বিভাগীয় পর্যায়ে রাজবাড়ীর দিপু ও রবিউলের চমক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দ্বৈত ব‍্যাডমিন্টন প্রতিযোগিতায় ঢাকা বিভাগে রাজবাড়ী জেলার হয়ে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডাঃ আবুল হোসেন কলেজ শিক্ষার্থী মেহের হোসেন দিপু ও রবিউল প্রামানিক জুটি। দুজনই রাজবাড়ী সদর উপজেলা মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর গ্রামের বাসিন্দা। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা গণভবন সংলগ্ন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে বিকেলে বিভাগীয় পর্যায়ের সেমিফাইনাল খেলায় গাজীপুর জেলাকে ২-০ সেটে এবং ফাইনালে কিশোরগঞ্জ জেলাকে ২-০ সেটে পরাজিত করে এ চমক দেখান। এদিন চ‍্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দিতে উপস্থিত ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর আজাদ হোসেন চৌধুরী, প্রধান মূল‍্যায়ন অফিসার আব্দুর রহমান শিকদার, শারীরিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান প্রমূখ। চ‍্যাম্পিয়ন দলের অধিনায়ক মেহের হোসেন দিপু জানান, আমাদের এমন অর্জন আমাদের ব‍্যক্তিগত অর্জন নয়। এ অর্জন আমাদের রাজবাড়ী জেলাবাসীর। রাজবাড়ী জেলার হয়ে এমন অর্জনে আমরা অনেক খুশি। তিনি আরও বলেন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা যদি আমাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব‍্যবস্থা করে তবে একদিন আমরা অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবো।
আরও খবর