জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোয়ালন্দে ১শ পিস ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামরুল হাসান (২১) ও কাওছার খাঁ (২১) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দৌলতদিয়া ইউপির পোড়াভিটা এলাকার মো. শাহজাহান শেখের ছেলে কামরুল হাসান, ও একই ইউপির দৌলতদিয়া সিনেমা হল এলাকার আফজাল খাঁর ছেলে কাওছার খাঁ। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় থানার অফিসার ফোর্স অভিযান চালিয়ে আসামি কামরুল হাসানের বসত ঘর থেকে তাদেরকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে তাদেরকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর