জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলা নববর্ষ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলা নববর্ষ- ১৪৩০ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাঠ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় গোয়ালন্দের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মাঠ হতে বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের জামতলা পর্যন্ত প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।


উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. আব্দুল হালিম তালুকদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজাম, গোয়ালন্দ শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমুখসহ বিভিন্ন সরকারি - বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।


বর্ষবরণ আয়োজন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, পহেলা বৈশাখ গ্রাম বাংলা তথা বাঙালি জাতির একটি প্রাণের উৎসব। উৎসবটি পালনে যারা অংশগ্রহণ করে আমাকে সহযোগিতা করেছেন সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

আরও খবর