জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে জেলা স্টেডিয়াম হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি রেজাউল করিম মিটুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, আহবায়ক কমিটির সদস্য এলিজা জামান প্রমুখ। প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে গড়ে তোলার উদ্দেশ্যে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ক্রীড়াপ্রেমী জনগণের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে চাই। পাশাপাশি নতুন খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ২৩ মে পিরোজপুর পৌর বনাম নেছারাবাদ ও ২৪ মে পিরোজপুর সদর বনাম নাজিরপুর এর সেমিফাইনাল খেলার সার্বিক সফলতা ও প্রচারনার লক্ষ্যে এ সাংবাদিক সম্মেলন। আয়োজকরা জানান, এবারের আসরে মোট ৮টি দল অংশ নেবে এবং খেলা অনুষ্ঠিত হবে পিরোজপুর স্টেডিয়ামে। আয়োজকরা সকলকে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানান এবং সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে টুর্নামেন্ট সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
Tag
আরও খবর