জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নাজিরপুরে বাজারের রাস্তা উম্মুক্ত করলেন স্থানীয় ব্যাবসায়ীরা ও বহোতা সৃজন সংঘ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবুনিয়া বাজারের রাস্তার গলি বন্ধ করে দোকান ঘর নির্মাণ এবং ভাড়া দেওয়ার  অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক সংসদ সদস্য শ ম রেজাউল করিমের ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাজারের  কয়েকটি ব্যাবসায়ী প্রতিষ্ঠান ও ১৯৯৪ সালে স্থাপিত বহতা সৃজন সংঘ নামের একটি সামাজিক সংগঠনের অফিস দীর্ঘদিন বন্ধ থাকে। বিষয়টি নিয়ে বারবার সাবেক সংসদ সদস্য ও তার ভাই নজরুল ইসলাম বাবুলের কাছে রাস্তা বন্ধ করে নির্মাণ করা তাদের ঘরটি সরাতে বললে সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েও ক্ষমতার প্রভাবে সময় ক্ষেপন করতে থাকে।

ব্যাবসায়ীদের দুর্ভোগের কথা চিন্তা করে (৩১ আগস্ট) শনিবার বেলা ১১ টায়  বহোতা সৃজন সংঘের সদস্যরা বাজারের ব্যাবসায়ীদের সাথে নিয়ে অবৈধ ঘরটি সরিয়ে বাজারের রাস্তার গলি উম্মুক্ত করেন বলে জানান স্থানীয় লোকজন। এ বিষয়ে বহোতা সৃজন সংঘের সভাপতি মীর মিজানুর রহমান লিটন সংবাদ প্রতিনিধিকে বলেন,দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাঁটিয়ে আমাদের বাজারের একটি গলি দখল করে রাখে স্থানীয় সাবেক সংসদ সদস্য শ ম রেজাউল করিমের ভাই এস এম নজরুল ইসলাম বাবুল।বিষয়টি বারবার সাবেক সংসদ সদস্যকে বলা হলেও কালক্ষেপণ করতে থাকে। বাজার উন্নয়নের প্রয়োজনে বাজার কমিটি ও স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় বাজারের শতাধিক লোক নিয়ে গলিটি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এখানের ব্যাবসায়ীকে অন্য ঘরে স্থানান্তর করা হয়েছে।তারাবুনিয়া বাজারের সভাপতি মোঃ আঃ ছালাম সেখ জানান,আমি তখন চেয়ারম্যানের অফিসে ছিলাম। চেয়ারম্যান বহতা সৃজন সংঘের লিপনকে ডেকে এনে বলছিলো এটা এখন না করলে হয়না? তখন সে ( লিপন) বলছে এটা মেঝো ভাই (সংসদ সদস্যের ভাই)  তো বলছিলো।এখান থেকে বাজারের গলি হবে এবং তার ঘর সরিয়ে নেবে।তাই এখন আমরা বাজারের প্রয়োজনে ঘর সরিয়ে ফেলে গলিটা উম্মুক্ত করতেছি বলে লিপন চলে যায়।


উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিলু জানান, আমি ওখানে উপস্থিত ছিলামনা। আমার পরিষদের অফিস শেষ করে বাড়ি ফেরার পথে ওখানে যে ঘরটি ছিল সেটা দেখি নাই। জায়গাটি ফাকা দেখেছি।

এবিষয়ে অভিযুক্ত এস এম নজরুল ইসলাম বাবুলের সাথে মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

Tag
আরও খবর